Kutubdia লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Kutubdia লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কুতুবদিয়া উপজেলা প্রশাসন কর্তৃক ৩ দিনব্যাপী আয়োজিত “উন্নয়ন মেলা ২০১৭”

 কুতুবদিয়া উপজেলা প্রশাসন কর্তৃক ৩ দিনব্যাপী আয়োজিত “উন্নয়ন মেলা ২০১৭”
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে জনগণের সামনে তুলে ধরার উদ্দেশ্যে কুতুবদিয়া উপজেলা প্রশাসন কর্তৃক ৩ দিনব্যাপী আয়োজিত “উন্নয়ন মেলা ২০১৭” এর ১ম দিনে স্টল পরিদর্শন করেন জনাব এ.টি.এম নূরুল বশর চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ কুতুবদিয়া, জনাব সালেহীন তানভীর গাজী, উপজেলা নির্বাহী অফিসার, জনাব মো: আলমগীর কবির, উপজেলা জুডিসিয়াল ম্যাজিষ্টেট, মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা ছৈয়দা মেহেরুন্নেছা।



বিস্তারিত পড়ুন

কুতুবদিয়ায় পাথরের বেড়িবাঁধ নির্মাণের দাবি

কুতুবদিয়ায় পাথরের বেড়িবাঁধ নির্মাণের দাবি



ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের কুতুবদিয়া উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণ বিতরণের দাবি জানিয়েছে চট্টগ্রামের কুতুবদিয়া সমিতি। একই সঙ্গে সেখানে পাথরের তৈরি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণেরও দাবি জানানো হয়।
আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে কুতুবদিয়ায় ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবারের ঘূর্ণিঝড়ে কুতুবদিয়ায় চারজন নিহত ও ৫০ জন আহত হয়েছে। দ্বীপটির ৪৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩০ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১ হাজার বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৫২টি সম্পূর্ণ ও ১১৫টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই হাজার গবাদিপশু, ৪০ হাজার হাঁস-মুরগি ও এক হাজার মেট্রিকটন লবণ পানিতে ভেসে গেছে। ৫০০ একর শস্যখেত, মাছ ধরার নৌকা ধ্বংস হয়েছে। সব মিলে রোয়ানুর আঘাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দ্বীপটিতে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, দ্বীপের অর্ধলক্ষ মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে ও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। তাঁরা অনাহারে, অর্ধাহারে দিনযাপন করছেন। ঘূর্ণিঝড়ের পরপর স্থানীয় প্রশাসন ও ব্যক্তি উদ্যোগে যে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে তা খুবই সামান্য। জরুরি ভিত্তিতে সেখানে পর্যাপ্ত ত্রাণ বিতরণ প্রয়োজন।
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল বলে বিবেচিত আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া, মহেশখালীকে রক্ষা করতে হলে কুতুবদিয়ায় শক্তিশালী স্থায়ী বেড়িবাঁধের বিকল্প নেই। এই বাঁধ তৈরির জন্য আসন্ন বাজেটে বিশেষবরাদ্দ দিতে হবে। এই বাঁধ তৈরির কাজ তত্ত্বাবধানের দায়িত্ব দিতে হবে নৌবাহিনীকে। এ ছাড়া আগামী পূর্ণিমার আগেই নৌবাহিনীর তত্ত্বাবধানে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাঁধটি মেরামত করতে হবে। তা না হলে পূর্ণিমায় জোয়ারের পানিতে আবারও বিপর্যয়ের মুখে পড়বে দ্বীপবাসী।
এ ছাড়া বাড়িঘর পুনর্নির্মাণে সাহায্য করা, বিভিন্ন পেশার ক্ষতিগ্রস্ত বিশেষ করে মৎস্যজীবী, লবণচাষি ও কৃষকদের সহায়তা প্রদান ও বিনা সুদে ঋণ দেওয়ারও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক সিদ্দিকী। উপস্থিত ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা শফিউল আলম, জ্যেষ্ঠ সহসভাপতি মো. শরীফ, যুগ্ম সম্পাদক ইসমাইল খান প্রমুখ।
বিস্তারিত পড়ুন

কুতুবদিয়ার সন্তান “আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান” এর ফাইনালে

কুতুবদিয়ার সন্তান “আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান” এর ফাইনালে
rizby with buddy (3)
আতিকুল ইসলাম কাইফ,ঢাকা।
লোক সংগীতের সবচাইতে বড় রিয়েলিটি শো
“আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান”
10428021_1507886966204050_5058024384128217639_nচ্যানেল আই( Channel i) আডং বাংলার গান এর অডিশনে সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণকৃত  ৫৫,০০০ প্রতিযোগীর মধ্যে থেকে “আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান” বিজ্ঞ বিচারকগণ- আইয়ুব বাচ্চু, রেজোয়ানা চৌধুরী বন্যা,মমতাজ,বাপ্পা মজুমদার,বাবু-ফিডব্যাক এবং জলের গান এর রাহুল আনন্দ । বিভিন্ন ধাপ এ যারা জয়ী হয়ে প্রথমে নিজ নিজ বিভাগীয় তারপর জয়ী হয়ে ঢাকায় আসার আমন্ত্রণ কার্ড তারপর ঢাকায় অডিশনে বিভিন্ন ধাপে বিজ্ঞ বিচারকের মন জয় করে । সেমিফাইনাল রাউন্ড পর্যন্ত বিজ্ঞ বিচারকগণ সেরা ১৩ জন বাছাইকৃত করেছেন ।বাছাইকৃত প্রার্থীদের মধ্যে সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত দের মধ্যে, কক্সবাজার না পুরো চট্রগ্রাম এর প্রতিযোগী  চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এ BBA পড়ুয়া ছাত্র কুতুবদিয়া ,কক্সবাজার এর সন্তান “মাহমুদ রিজভী “ (Mahmud Rizvý )।  তিনি বর্তমান কুতুবদিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  “জয়ীতা” পদকজয়ী – সায়েদা মেহেরুন্নেছার সন্তান।

12096536_1507885109537569_1327722360450079718_nPICTURE112235034_1048411051877205_5367483468278821349_nrizby with buddy (1)rizby with buddy (2)rizby with buddy (4)rizby with buddy (5)rizby with buddy (6)rizby with buddy (8)
আমাদের kutubdiatimes পরিবারের পক্ষথেকে রইল রিজভির জন্য শুভ কামনা এবং আগামীর পথচলা  সুন্দর এবং সাফল্যমন্ডিত হোক এটাই কাম্য।

প্রতি সোমবার রাত ৭.৫০ এ চ্যানেল আইতে-
“চ্যানেল আই আডং ডেইরি বাংলার গান” প্রতিযোগিতা এর অডিশন গুলি দেখানো হয়, এবং এর পরের দিন বিকেল ৩.২০ মিনিটে পূনর্প্রচার করা হয়।
বিস্তারিত পড়ুন

কুতুবদিয়ার নতুন ইউএনও সালেহীন তানভীর গাজী

কুতুবদিয়ার নতুন ইউএনও সালেহীন তানভীর গাজী
স্টাফ রিপোর্টার, কুতুবদিয়া

কুতুবদিয়া উপজেলায় নতুন নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন সালেহীন তানভীর গাজী। গত ১১ অক্টোবর ৩৩ তম ইউএনও হিসেবে তিনি দ্বীপ উপজেলায় আসেন । ইতোপূর্বের ইউএনও মমিনুর রশীদ অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে গত ১০ আগষ্ট কুতুবদিয়া ত্যাগ করলে পার্শবতী পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মারুফুর রশীদ খান গত দু’মাসকাল কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
২৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সালেহীন তানভীর গাজী  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী ভাষা ও সাহিত্যে আনার্স, মাস্টার্স ও যুক্তরাজ্যের লিঙ্কন বিশ্ববিদ্যাল হতে মানব সম্পদ উন্নয়ন বিষয়ে দ্বিতীয়বার মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ইতিপূর্বে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
দেশের প্রখ্যাত সমাজ বিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন তাঁর পিতা ও চট্টগ্রাম সরকারী মহিলা মহাবিদ্যালয়ের সাবেক উপাধ্যক্ষ মরহুম প্রফেসর সাহিদা আখতার মা।
প্রথম কর্ম দিবসে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শাহাব উদ্দিন, কৃষি কর্মকর্তা মুহাম্মদ আলী জিন্নাহ, কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, পিআইও শুভ্রাত দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, আরডিও নরুল আলম নিয়াজী, সবাজসেবা কর্মকর্তা আনোয়ার হোছাইন, নির্বাচন কর্মকর্তা, পজীব কর্মকর্তা মেহেদী হাছান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সমীর কান্তি দাশ ও সাধারণ সম্পাদক ডা. রাজীব শীলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ সৌজন্য সাক্ষাতকালে টিমওয়ার্কের মাধ্যমে স্বচ্ছ ও নিষ্টার সাথে সরকারী দায়িত্ব পালন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন নবাগত ইউএনও। ইউএনও সালেহীন তানভীর গাজী সন্ধ্যায়  হযরত শাহ্ আবদুল মালেক আল-কুতুবী (রহ.) মাজার জেয়ারত করেন।
বিস্তারিত পড়ুন

বায়ু বিদুৎ প্লান্ট কুতুবদিয়া

বায়ু বিদুৎ প্লান্ট কুতুবদিয়া


দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়া। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দ্বীপের পশ্চিম উপকূল ঘেঁষে প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ সমূদ্র সৈকত। লবণ শিল্পের জন্য প্রসিদ্ধ এ কুতুবদিয়ায় জীব বৈচিত্র্যের পাশাপাশি রয়েছে ঐতিহাসিক বাতিঘর, প্রাচীন স্থাপত্য কালারমার মসজিদ, বিশাল মৎস্য ভান্ডার। এছাড়াও রয়েছে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ পাইলট প্রকল্প। দৃষ্টিনন্দন সারি সারি ঝাউ বাগান ঘেরা এই দ্বীপে সম্প্রতি গ্যাসক্ষেত্র আবিষ্কারের কথা জানিয়েছে পেট্রোবাংলা।
বিস্তারিত পড়ুন

এক নজরে সাগরকন্যা কুতুবদিয়া

এক নজরে সাগরকন্যা কুতুবদিয়া


সাধারণ তথ্যাদি

এক নজরে কুতুবদিয়া উপজেলা
০১।    উপজলোর নাম                                                   :  কুতুবদিয়া উপজেলা
০২।    উপজলো স্থাপিত তারখি                                       :  ১৯৮৩ খ্রিঃ
০৩।   উপজেলার  আয়তন                                              : ২৭ বর্গ কিঃমিঃ
০৪।    ইউনিয়নের সংখ্যা                                                : ০৬ টি
০৫।    মৌজার সংখ্যা                                                    :  ০৯ টি
০৬।    মোট লোক সংখ্যা                                                :১,৩৩,৮৮৮ জন (প্রায়)
    (ক) পুরুষ ..............ঃ ৬৮,৩৭৫ জন (প্রায়)
    (খ) নারী ................ঃ ৬৫,৫১৩ জন (প্রায়)
০৭।    ভোটার সংখ্যা                                                      :  - ৭৭৬৪২ জন
    পুরুষ ....................ঃ- ৪১০১২ জন  
    মহিলা ...................ঃ- ৩৬৬৩০ জন  
০৮।    জনসংখ্যার ঘনত্ব  ১৬৫২- জন (প্রতি বর্গ কিঃমিঃ)
০৯।    মোট পরিবারের সংখ্যা  ১৯৯০৫ - টি
১০।    মোট জমির পরিমান                                              :৮০৬১ হেক্টর
        (ক) কৃষি জমির পরিমান .......ঃ ৩৫২০  হেক্টর
        (খ) অকৃষি জমির পরিমান .....ঃ ২০০৪  হেক্টর
        (গ) চিংড়ি জমির পরিমান ......ঃ ১৫০ হেক্টর
        (ঘ) বাগদা চিংড়ি খামারের সংখ্যা ঃ ০০ টি
        (ঙ) বনভূমি                ......ঃ ৬৬ হেক্টর
        (চ) লবন মাঠ  .................ঃ ১৭৮৮ হেক্টর

১১।    খাদ্য পরিস্থিতিঃ
         (ক) মোট খাদ্য উৎপাদন   ঃ- ২৪৭৯৮ মেঃ টন( চাউল)
         (খ) অপচয় বাদে উৎপাদন ঃ - ২২,৩৬৮ মেঃটঃ    ”
         (গ) চাহিদা                  ঃ - ২২০৯১ মেঃটঃ    ”
         (ঘ) উদ্বৃত্ত                    ঃ - ২৭৭ মেঃটঃ (চাউল)  
১২।    কলেজ                                                                  : ০১টি
১৩।    উচ্চ বিদ্যালয়                                                         : ০৮টি
১৪।    বালিকা উচ্চ বিদ্যালয়                                               : ০১ টি
১৫।    জুনিয়র হাই-স্কুল                                                      :  ০১ টি
১৬।    প্রাথমিক বিদ্যালয় ঃ                                                :৫৬  টি
                               (ক) সরকারী   ঃ ৫৫ টি
                               (গ) কমিনিউটি ঃ ১টি
১৭।     মাদ্রাসা ঃ
                  (ক) ফাজিল ......         ঃ ০১ টি
                  (খ) সিনিয়র .....          ঃ ০১ টি
                  (গ) দাখিল .......         ঃ ০৮ টি
                  (ঘ) কওমী মাদ্রাসা        ঃ ০৭ টি
                  (ঙ) এবতেদায়ী (স্বতন্ত্র)  ঃ ০৮ টি
                  (চ) ফোরকানিয়া মাদ্রাসা  ঃ ২০৫ টি
                  (ছ) হাফেজীয়া মাদ্রাসা    ঃ ১৭ টি
                  (জ) নূরানী মাদ্রাসা        ঃ ০২ টি
 ১৮।    শিক্ষার হার                                                                  :  ৭৭.০০ %
১৯।    রাস্তাঘাট ঃ
                  (ক) পাকা রাস্তা                  ঃ  ৫৮.০০ কিঃ মিঃ
                  (খ) ইট বিছানো/ এইচ.বি.বি. ঃ ১০৬.০০ কিঃ মিঃ
                  (গ) কাঁচা রাস্তা                  ঃ ২৮৬.০০ কিঃমিঃ
                  (ঘ) গ্রোথ সেন্টার               ঃ ০২ টি
                  (ঙ) ঘাট                           ঃ ০৫ টি  
২০।    ঘূণিঝড় আশ্রয় কেন্দ্র                                                           : ৭১ টি
২১।    কিল্লা                                                                                :  ০৫ টি
২২।    রেঞ্জ                                                                                 : ০১ টি
২৩।    বিট অফিস (বন বিভাগ)                                                       : ০০টি
২৪।    পাঠাগার                                                                            : ০১ টি
২৫।     ইউনিয়ন ভূমি অফিস                                                           :  ০২ টি
২৬।    হাট বাজার                                                                         : ০২ টি
২৭।    আবাসিক হোটেল                                                                : ০৪ টি
২৮।    আশ্রয় প্রকল্প                                                                       : ০৫ টি
২৯।    দর্শনীয় স্থান :                         (কুতুব শরীফ দরবার, কুতুবদিয়া বাতিঘর, বায়ু বিদ্যুৎ প্রকল্প)
৩০।    আবাসন প্রকল্প                                                                   :  ০১ টি
৩১ ।   কক্সবাজার থেকে কুতুবদিয়া দুরত্ব                                         : ৯০ কিঃ মিঃ (প্রায়)
৩২।    চট্টগ্রাম থেকে কুতুবদিয়ার দুরত্ব                                            : ১১৫ কি:মি: (প্রায়)
৩৩।   কুতুবদিয়া উপজেলা কোড                                                    : ৫২
৩৪।    পোস্ট কোড                                                                      : ৪৭২০
৩৫।   প্রধান পেশা                                                                        : কৃষি, লবণ, মৎস্য।
৩৬।    রাবার ড্যাম                                                                       : ০০ টি
৩৭।    ঈদগাও ময়দান                                                                   :০১ টি
৩৮।    উপজেলার ওয়েব সাইট                                                       : kutubdia.coxsbazar.gov.bd
৩৯।   প্রধান নদী ও খাল                                                                 : ০১ টি
৪০।    ক্রীড়া পরিষদ                                                                      : ০১ টি
৪১।   ক্রীড়া কমপ্রেক্স                                                                     : ০০ টি
বিস্তারিত পড়ুন

কুতুবদিয়া উপজেলার পটভূমি

কুতুবদিয়া উপজেলার পটভূমি





দীর্ঘদিন ধরে নদীবাহিত পলিমাটি জমে, বাংলাদেশের মূলভূখণ্ডের সামান্যদূরে বঙ্গোপসাগর- বুকে এই দ্বীপ জেগে উঠেছে খ্রিষ্টীয় চতুর্দশ শতাব্দীর শেষের দিকে এই দ্বীপটি পুরোপুরি উঠে তবে পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে, এই দ্বীপটি মানুষের বসবাস উপযোগী হয়ে উঠে এরপর থেকে ক্রমে ক্রমে এই দ্বীপে মানুষের পদচারণা শুরু হয় কথিত আছে, হযরত কুতুবুদ্দীন নামক জনৈক মুসলিম আধ্যাত্মিক পুরুষ এই দ্বীপে আস্তানা গড়ে তোলে এই সময় এই দ্বীপে মগ পর্তুগীজদের চারণভূমি ছিল কুতুবুদ্দীনের নেতৃত্বে আলী আকবর, আলী ফকির প্রমূখ শিষ্যদের নিয়ে এই দ্বীপে আধিপত্য বিস্তারে সক্ষম হন এই সময় আরাকান থেকে পালিয়ে আসা মুসলমানদের একাংশ ভাগ্যান্বষণে এই দ্বীপে আসতে থাকে জরিপ করে দেখা যায় আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, পটিয়া, চকরিয়া অঞ্চল থেকে অধিকাংশ আরাকানি মুসলমানদের সাথে বাঙালি মুসলমানরা এই দ্বীপে এসে বসতি স্থাপন করে কালক্রমে কুতুবুদ্দীনের নামানুসারে লোকমুখে এই দ্বীপের নাম হয়ে যায় 'কুতুবুদ্দীনের দিয়া'

বিস্তারিত পড়ুন

ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগীতায় জেলা পর্যায়ে চ্যাম্পীয়ন কুতুবদিয়া হাই স্কুল

ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগীতায় জেলা পর্যায়ে চ্যাম্পীয়ন কুতুবদিয়া হাই স্কুল

জেসমিন আখতার, কুতুবদিয়া :
গ্রীস্মকালীন জাতীয় স্কুল-মাদ্রাসা চুড়ান্ত ক্রীড়া প্রতিযোগীতায় ফুটবল ও হ্যান্ডবল খেলায় কুতুবদিয়া হাই স্কুল জেলা পর্যায়ে চ্যাম্পীয়ন ট্রপি অর্জন করে শিক্ষা ও ক্রীড়ায় কুতুবদিয়ার সুনাম অক্ষুন্ন রেখেছে। গতকাল সোমবার কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত ফুটবল ফাইনাল খেলায় পেকুয়া উপজেলার জেএমসি ইনস্টিটিউশন ও ৩০ আগষ্ট হ্যান্ডবল খেলায় কক্সবাজার সদরের মুহাম্মদ ইলিয়াছ মিয়া চৌধূরী হাই স্কুলকে হারিয়ে আগামী ৯-১২ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অনুষ্টিতব্য প্রতিযোগীতায় অংশগ্রহনের গৌরব অর্জন করেছে প্রাচীন এ বিদ্যাপীঠের ক্ষুদে শিক্ষার্থীরা। স্কুলের ঈর্ষনীয় এ সাফল্যের জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ জেলার ক্রীড়ামোদি জনতাকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা আ.লীগের প্রবীণ নেতা এড.ভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও প্রধান শিক্ষক জহিরুল ইসলাম।
বিস্তারিত পড়ুন

ঐতিহ্যবাহী কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০০ পরবর্তী ব্যাচ এর রি-ইউনিয়ন ও ঈদপুর্ণমিলনী

ঐতিহ্যবাহী কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০০ পরবর্তী ব্যাচ এর রি-ইউনিয়ন ও ঈদপুর্ণমিলনী


কুতুবদিয়া প্রতিনিধি:- ঐতিহ্যবাহী কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০০ পরবর্তী ব্যাচ এর রি-ইউনিয়ন ও ঈদপুর্ণমিলনী অনুষ্ঠান গত ৯ অক্টোবর প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় ২০০০ পরবর্তী ব্যাচ সমূহের সহস্রাধীক প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে একটি বর্ণাঢ়্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এতে প্রধান অথিতির বক্ত্যবে মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, কুতুবদিয়ার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কার্যক্রম হাতে নিয়েছে তাতে আগামি দিনে কুতুবদিয়া বাসীর প্রাণের দাবীগুলি অতি শীঘ্রই বাস্তবায়ন করে বিশ্বের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হবে। এত করে সৃষ্টি হবে বিভিন্ন কর্মসংস্থানের। তাছাড়া কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নিমার্ণ করা হবে বলেও উল্ল্যেখ করেন তিনি। বেলা ১২টায় সাংসদ আশেক উল্লাহ রফিক কুতুবদিয়া কলেজ পরিচালনা কমিটির সভায় অংশগ্রহন করেন। বক্তব্যে তিনি বলেন, কুতুবদিয়াবাসীর প্রাণের দাবী কুতুবদিয়ায় স্থায়ী বেড়িবাধ নিমার্ণের কাজ শীঘ্রই শুরু হবে। এ ছাড়াও এই উপজেলার বিদ্যুতের সমস্যা সমাধানে কাজ শুরু হচ্ছে। খুব দ্রুততর সময়ে কুতুবদিয়াবাসী এর সুফল ভোগ করতে পারবে।একই সাথে কুতুবদিয়ায় একটি মহিলা কলেজ স্থাপন করা হবে। এ ছাড়া কুতুবদিয়া অবকাঠামো উন্নয়নকে প্রধান্য দেওয়া হবে। কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও রিয়াদ মঈনুদ্দিনের সঞ্চ্লানায় অনুষ্টিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আহমদ কুতুবী, সাধারণ সম্পাদক নুরুচ্ছফা বিকম,জেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগে সাবেক সভাপতি মাষ্ঠার আহমদ উল্লাহ,সহকারী শিক্ষক আক্কাছ উদ্দিন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ মোরশেদ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সেলিম উদ্দিন লিটন। এতে আরো বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র এইচ.এম.সাজ্জাদ,আরিফুল ইসলাম, সুমন পাল,এম নজরুল ইসলাম,ইখতিয়ার উদ্দিন,মুহিদুল হাসান হান্নান, মারুফ হোসেন, নেজাম উদ্দিন, মোঃ রাসেল, মোঃ কিশোয়ার হোসেন মিরু,এম.মুদাচ্ছির,মোঃ সরোয়ার কামাল নয়ন,মিজবাহ উদ্দিন,রিসাত আজিম, ওয়াহিদুল হাসান মান্নান, আরমান ছিদ্দিক সোহেল, ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন মঈনুল ইসলাম সুমন ও কোরআন তেলোয়াত করেন রিয়াদ।
কৌশিকের উপস্থাপনায় রাতে দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০০১-১৪ ব্যাচ এর রি-ইউনিয়ন ও ঈদপুর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিস্তারিত পড়ুন

শমসের নেওয়াজ মুক্তা জেলা ও উপজেলায় “শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা” নির্বাচিত

শমসের নেওয়াজ মুক্তা জেলা ও উপজেলায় “শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা” নির্বাচিত

kutubdia-pic-25-09-2014 - copyকক্সবাজার জেলার  প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা বাছাই প্রতিযোগিতায় গত ২৩ সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কক্সবাজার জেলার ৮ উপজেলার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে  কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফ্লাইট.লে.কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শমসের নেওয়াজ মুক্তা’কে (২০১৪ সনের) জন্য শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত করেছে। উল্লেখ্য যে গত ১৬ সেপ্টেম্বর কুতুবদিয়া উপজেলার ৫৪ টি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের পাঠদান, শিখনফল, পাঠ প্রস্তুতি, শ্রেণি কক্ষে পাঠ আদায়, শ্রেণি কার্যক্রমে উদ্ভাবনী কৌশল প্রয়োগ, শিক্ষর্থীদের ঝরে পড়া রোধসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা পূর্বক যাচাই-বাচাই করে উপজেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন। শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তাকে তাৎক্ষনিক অভিনন্দন জানিয়েছে কর্মরত বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ। জানা যায় শমসের নেওয়াজ মুক্তা “শিক্ষা ও সংস্কৃতি” প্রাঙ্গনে বারাবরই অবদান রেখে চলেছেন। তিনি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষায় সপ্তাহ-২০০৯ এ শিক্ষক পর্যায়ে নজরুল ও লোক সংগীতে অংশ গ্রহণ করে ১ম স্থান অধিকার করে, ২০০২ সালে শ্রেষ্ঠ গালর্স গাইড,১৯৯৬ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পি নির্বাচিত হওয়াসহ সংগীতে একাধিক পুরস্কার লাভ করে।
উল্লেখ্য যে তিনি কুতুবদিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুতুবদিয়া আদর্শ উচ্চ কিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্কাস উদ্দিনের সুযোগ্য কন্যা এবং কুতুবদিয়া কলেজের শিক্ষক শওকতুল ইসলামের সহধর্মীনী।
বিস্তারিত পড়ুন

কুতুবদিয়ায় হচ্ছে গভীর সমুদ্রবন্দর

কুতুবদিয়ায় হচ্ছে গভীর সমুদ্রবন্দর
সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংকের
এবার কুতুবদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। একইসঙ্গে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার দক্ষতা ও কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। এ দুই প্রকল্পেই সহযোগিতা করতে আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল দুপুরে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠক শেষ সাংবাদিকদের এসব কথা বলেন।পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার কুতুবদিয়ায় একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করতে আগ্রহী। এক্ষেত্রে বিশ্বব্যাংক তাদের প্রস্তাব নিয়ে আসতে পারে। যেহেতু গভীর সমুদ্র বন্দর তৈরি একটু সময়সাপেক্ষ সেক্ষেত্রে বিশ্বব্যাংক তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বৃদ্ধিতে আর্থিক ও কারিগরি সহায়তা দিতে পারে। তিনি বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে চট্টগ্রাম বন্দরের সার্বিক সক্ষমতা বৃদ্ধি এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার দক্ষতা ও কার্গো হ্যান্ডেলিংদক্ষতা আরও বৃদ্ধির জন্য সরকার বিশ্বব্যাংকের সহযোগিতা আশা করছে। দেশের ক্রমবর্ধমান অর্থনীতির জন্যই এটি দরকার বলেও মনে করেন মন্ত্রী।বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর সরকারের এ প্রস্তাবকে ইতিবাচক আখ্যায়িত করে বলেন, বিশ্বব্যাংক চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করতে আগ্রহী। কুতুবদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণে বিশ্বব্যাংক প্রথমে সম্ভাব্যতা যাচাই করবে এরপর সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট জানান, বিশ্বব্যাংক চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার দক্ষতা ও কার্গো হ্যান্ডেলিং দক্ষতা বৃদ্ধিতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানে আগ্রহী। বিশ্বব্যাংক বাংলাদেশে তাদের চলমান বিভিন্ন প্রকল্পে ২.৮ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখবে। ভবিষ্যতে এ সহায়তার পরিমাণ বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। পরিকল্পনামন্ত্রী চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি বিল্ডিং-এ বিশ্বব্যাংকের সহায়তা চেয়ে বলেন, বাংলাদেশে জিডিপি বর্তমানে ৬ শতাংশের উপরে। অচিরেই এ হার ৭ শতাংশ ছাড়িয়ে যাবে। তখন চট্টগ্রাম বন্দরের কার্গো হ্যান্ডেলিং দক্ষতা বৃদ্ধি করা না গেলে দেশের অর্থনীতি সমস্যায় পড়ে যাবে। কাজেই বিশ্বব্যাংক চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা ও কার্গো হ্যান্ডেলিং দক্ষতা বৃদ্ধিতে এখনই আমাদের সাহায্য করতে পারে। এ ছাড়া বিশ্বব্যাংক বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান মন্ত্রী। বিশ্বব্যাংকের সিনিয়র ইকনমিষ্ট ইফ্ফাত শরীফ বলেন, সরকার সামাজিক নিরাপত্তার অনেকগুলো খাতে সফলতা দেখালেও পুষ্টি খাতে সরকারের আরও কার্যকর ভূমিকা দরকার। বিশ্বব্যাংক পুষ্টি খাতে সহায়তা দিতে নতুন প্রকল্প নিয়ে আসছে।
বিস্তারিত পড়ুন

সমস্যায় জর্জরিত কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়:

সমস্যায় জর্জরিত কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়:

নারী শিক্ষার অগ্রগতি সু-শিক্ষিত করার লক্ষে সরকার নারীদের জন্য শিক্ষাবৃত্তি, উপবৃত্তি, বিনা মূল্যে বই বিতরণসহ বিবিধ সুযোগ সুবিধা দিয়ে আসছে সুযোগ সুবিধার মধ্যে উপবৃত্তি শিক্ষাবৃত্তি পেলেও কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক স্বল্পতার কারণে চরমভাবে পাঠদানে কার্যক্রমে বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিক্ষক স্বল্পতা থাকায় নবম শ্রেণীর কাসের শিক্ষার্থীরা পাঠদানের জন্য শিক্ষক না পেয়ে চরম উৎকন্ঠা প্রকাশ করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ জন শিক্ষক দিয়ে ছাত্রীকে পাঠদান দেয়া হচ্ছে বিদ্যালয়টি ১৯৬৮ সনে প্রতিষ্ঠালগ্নে প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে প্রতিষ্ঠানটি ১৯৮৫ সনে জাতীয়করণ করা হয় তখন থেকেই শিক্ষক স্বল্পতা লেগেই আছে প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, ইংরেজি বিষয়ক শিক্ষক, সমাজবিজ্ঞান বিষয়ক শিক্ষক, ধর্মীয় শিক্ষক (মুসলিম-হিন্দু) কম্পিউটার শিক্ষক, তথ্য প্রযুক্তি শিক্ষক, জীববিজ্ঞান শিক্ষক, চারুকলা শিক্ষকের পদ শুন্য রয়েছে অবশ্য সৃষ্ট পদের মধ্যে কম্পিউটার শিক্ষক, তথ্যপ্রযুক্তি শিক্ষক, চারুকলা শিক্ষকগুলোর পদ জন্ম থেকে শুন্য রয়েছে বর্তমানে প্রধান শিক্ষকের পদশুন্য থাকায় সিনিয়র শিক্ষক হিসেবে শরীরচর্চা (বিপিএড) শিক্ষক আজিজুল হক গত ২০১১ সনের জানুয়ারী হতে পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন গত জুলাই মাসে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর উচ্চতর যোগ্যতা ভিত্তিতে প্রধান শিক্ষকের শুন্য পদে পদায়ন করে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের পদ পূরণ করে পদায়নের মধ্যে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের শুন্য পদটি পূরণ করা হয়নি এছাড়া কর্মরত জন শিক্ষকের গড়ে এক ছাত্রীকে প্রতিদিন পাঠদান দিতে হিমসিম খেতে হয় বলে কর্মরত শিক্ষকরা জানানভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  আজিজুল হক জানান, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন মারাত্মক ঝুকিঁর্পূণ হয়ে পড়েছে। যে কোন সময়ে দূর্ঘটনা ঘটতে পারে। একটু বৃষ্টি হলে একাডেমিক ভবন আর প্রশাসনিক ভবনের ছাদ দিয়ে পানি পড়ে শিক্ষার্থীরা কাস করতে পারে না। ভবনগুলো মেরামত পূনঃনির্মাণ করার জন্য শিক্ষা প্রকৌশলী বরাবর একাধিকবার লিখিত আবেদন করা হলেও তা কোন কাজ হচ্ছে না। প্রতিষ্ঠান থেকে গত ২০১৪ সনের এসএসসি পরীক্ষার্থী ছিল ৪০জন, পাস করেছে ৩৯ জন। জেএসসি পরীক্ষার্থী ছিল ৪৫ জন, পাশ করেছে ৪৪ জন। ৪র্থ শ্রেণীর জন কর্মচারীর মধ্যে জন কর্মচারী কর্মরত আছে। অফিস সহকারি পদটি দীর্ঘ একযুগ ধরে শুন্য রয়েছে। নৈশপ্রহরী না থাকায় ৪র্থ শ্রেণীর কর্মচারী সন্টু শীল দিবা-নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছে। সূত্রে আরো জানা গেছে, গত জুলাই মাসে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চবিদ্যালয় হতে গণিত বিষয়ের শিক্ষক মোঃ জাফর আলমকে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বদলী করেন। বদলী আদেশের প্রেক্ষিতে শিক্ষক কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গত ২৪ জুলাই যোগদান করে চলে যাওয়ার পর থেকে তিনি কর্মস্থলে ফিরে আসেনি বলে কর্মরত শিক্ষক শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ অভিযোগ করেন।

ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, শিক্ষক যোগদান করার পর তিন দিনের ছুঠি নিয়ে চলে যাওয়ার পর এখনো পর্যন্ত কর্মস্থলে ফিরে আসেনি বলে নিশ্চিত করেন
বিস্তারিত পড়ুন