Southern লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Southern লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নানা আয়োজনে সাদার্ন ইউনিভার্সিটির বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন

নানা আয়োজনে সাদার্ন ইউনিভার্সিটির বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন

http://southern.edu.bd/


index
সিটিজি বাংলা২৪ ডেস্ক :: নানা আয়োজনে স্বাধীনতার ৪৪তম বিজয় দিবস উদযাপন করলো সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।
১৬ ডিসেম্বর সকালে জাতীয় পাতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এর পর বিএনসিসি ক্যাডেটদের কুজকাওয়াজ পরিদর্শন করে অভিবাদন গ্রহণ করেন ইউনিভার্সিটির উদ্যোক্তা সরওয়ার জাহান। এছাড়াও আলোচনা সভা, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনসহ মুক্তযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
ইউনিভার্সিটি হল রুমে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উদ্যোক্তা এবং ট্রেজারার সরওয়ার জাহান , প্রো-ভিসি প্রফেসর ড. শরীফুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ড. আব্দুল মুক্তাদীর, রেজিস্ট্রার ড. প্রধান ইসরাত জাহান, প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফ, প্রফেসর মহিউদ্দিন চৌধুরী, প্রফেসর শামসুজ্জামান, সাংবাদিক প্রদীপ দেওয়ানজী, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তাসহ শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। কৃতজ্ঞতা ও সালাম জানায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যাঁর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ হয়েছিলো দেশের মানুষ । দেশের প্রতিটি মানুষ স্বাধীনতার সুফল ভোগ করবে এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছে পুরো জাতি এবং সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এটাই প্রত্যাশা সকলের।
পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেনারেল এডুকেশন বিভাগের শিক্ষক ড. সৌরভ শাখাওয়াত।
বিস্তারিত পড়ুন

Southern University Other Fees

Southern University Other Fees













Other Fees:

Application processing fees
500 taka for all
Admission Fee:
10,000 taka (Non Refundable)
Caution Money :
2,000 taka (Refundable)
Computer Lab :
1,000 taka per Semester
Cheque Return, over draft:
500 taka and late fee will be added if applicable
Enrollment Fee
100 taka per semester
ID Card :
250 taka
BNCC
50 Taka Per Program (Undergraduate)
Library Development : 
500 taka Per Semester
Late Fee :
1000 taka per month
Pharmacy Lab :
2,000 taka per Semester
Re Admission Fee: 
5,000 taka
Special Examination fee
2,000 Taka per 3 Credit Hour
International Students Fee Per semester
$500(Additional)
Transfer Course
Per 3 credit Hour 2,000
বিস্তারিত পড়ুন

Southern University:Tuition Fees & Other Fees

Southern University:Tuition Fees & Other Fees

Southern University follows non-discriminative policy for tuition and fees. A foreign or out of state student pays the same tuition and fees like the local students. They could also enjoy scholarships, grants and other financial aids from the university based on financial need and merit. Followings are the charges in Bangladesh currency called Taka (BDT).

Tuition Fees & Other Fees
ProgramQualificationsCreditsDurationCosts(Tk)

 
Executive MBABachelor Degree & work Experience42 Credits12 Months75,012 ( 1786 Per Credit)
MBA4 Years Business Graduates39 Credits12 Months62,010 ( 1590 per Credit )
MBA4 Years Business Graduates48 Credits16 Months76,320 ( 1590 Per Credit)
MBABachelor Degree63 Credits20 Months1,00,170 ( 1590 Per Credit)
MS in CSITBachelor Dgree63 Credits20 Months1,07,730 ( 1710 Per Credit)
MS in CSIT4 Years IT / CS Graduate39 Credits12 Months66,690 ( 1710 Per Credit)
LLM4 Years LLB30 Credit12 Months35,000 ( 1167 Per Credit)
LLMBachelor Degree48 Credit20 Months60,000 ( 1250 Per Credit)
MA in English4 Years Bachelor in English30 -Credit12 Months30,000 ( 1000 Per Credit)
MA in EnglishBachelor Degree60 Credit20 Months50,040 ( 834 Per Credit)
MPharmBPharm36 Credit12 Months85,032 ( 2362 Per Credit)
MPharm (Non Thesis)BPharm36 Credit12 Months80,028 ( 2223 Per Credit)
MA in Islamic StudiesBachelor Degree48 Credit20 Months35,040 ( 730 Per Credit)
MA in Islamic StudiesBachelor Degree30 Credit12 Months25,020 ( 834 Per Credit)
 
LLB (2 years)Bachelor Degree60 Credits20 Months50,040 ( 834 Per Credit)
 
BBA12 years school/College Geaduate136 Credits4 Years1,78,024 ( 1309 Per Credit)
BSc in CSIT12 years school/College Geaduate144.75 Credits4 Years, 12 semesters2,38,837 ( 1650 Per Credit)
BSc in CSITDiploma Holder124.75 Credits3 Years , 9 semesters2,08,837 ( 1650 Per Credit)
LLB 4 Years12 years school/College Geaduate123 Credits4 Years, 12 semesters1,60,023 ( 1301 Per Credit)
BA in English12 years school/College Geaduate126 Credits4 Years, 12 semesters1,25,000 ( 992 Per Credit)
BSc in EEE12 years school/College Geaduate162 Credits4 Years, 12 semesters2,77,830 ( 1715 Per Credit)
BSc in ECE12 years school/College Geaduate162 Credits4 Years, 12 semesters2,77,830 ( 1715 Per Credit)
BSc in EEE12 years school/College Geaduate142 Credits3 Years, 10 semesters2,43,530 ( 1715 Per Credit)
BSc in ECE12 years school/College Geaduate142 Credits3 Years, 10 semesters2,43,530 ( 1715 Per Credit)
BSc in Civil12 years school/College Geaduate162 Credits4 Years, 8 semesters2,77,830 ( 1715 Per Credit)
BSc in Civil12 years school/College Geaduate142 Credits3.5 Years, 7 semesters2,43,530 ( 1715 Per Credit)
BPharm12 years school/College Geaduate162 Credits4 Years, 12 semesters2,77,830( 1715 Per Credit)
Hotel &Tourism Management12 years school/College Geaduate130 Credits4 Years, 12 semesters1,93,05( 1485 Per Credit)

http://southern.edu.bd/fees.php
বিস্তারিত পড়ুন

চীনে কনফারেন্সে সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান

চীনে কনফারেন্সে সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান

 November 11, 2015 5:21 pm 

87
নিজস্ব প্রতিবেদক : গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ এর উদ্যোগে সম্প্রতি চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়েছেন সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান।
এবার কনফারেন্সের প্রতিপাদ্য ছিল-এশিয়ায় উচ্চ শিক্ষার যোগাযোগ : লক্ষ্য, ভূমিকা ও প্রক্রিয়া। মূলত এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এ কনফারেন্সের আয়োজন করা হয়।
চীনের গোয়াংজু শহরে অনুষ্ঠিত চার দিনব্যাপী এ কনফারেন্সে দ্বিতীয় দিনের অধিবেশনে সভাপতিত্ব করেন সরওয়ার জাহান। বাংলাদেশের পুরাতন শিক্ষাব্যবস্থা নিয়ে বক্তব্য রাখেন সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মেহেদী শাহনেওয়াজ জলিল।
গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কনফারেন্সে বিশ্বের ২৬ দেশের ৮০টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৭১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কনফারেন্সে বক্তরা প্রযুক্তি ও পশ্চিমা শিক্ষার প্রভাবের কারণে এশিয়ার শিক্ষা ব্যবস্থার যে ক্রান্তিকাল বিরাজ করছে তা তুলে ধরেন এবং সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিস্তারিত পড়ুন

সাদার্নে আইন বিভাগের নবীনবরণ

সাদার্নে আইন বিভাগের নবীনবরণ
 নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
4সাদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের ৩৫তম ব্যাচের নবীন বরণ ও ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান আজ মঙ্গলবার ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মো. মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে আয়োজিত এ নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা জনাব সরওয়ার জাহান। আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রধান মো. আতিকুর রহমান, বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সরওয়ার জাহান নবীনও প্রবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের উপর নির্ভর করছে সাদার্ন ইউনিভার্সিটির সুনাম ও ঐতিহ্য কারণ দেশ ও দেশের বাইরে তোমরাই প্রতিনিধিত্ব করবে ইউনিভার্সিটি হয়ে। তোমাদের সফলতা মানে সাদার্নের সফলতা। তাই নিজের মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপন লক্ষ্যে এগিয়ে যাও । আর এতে প্রতিষ্ঠান ও শিক্ষার্থী উভয়ের কাঙ্খিত লক্ষ্য ও খ্যাতি অর্জিত হবে।
আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মো. মহিউদ্দিন খালেদ বলেন, তোমরা যে লক্ষ্য নিয়ে সাদার্ন ইউনিভার্সিটি ভর্তি হয়েছো আশা করি তোমাদের স্বপ্ন পূরণে আমাদের সহযোগিতার কোনো কমতি থাকবে না। তবে স্বপ্ন পূরণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন নিজ প্রচেষ্টা , অধ্যাবসায় ও সময়ের সঠিক ব্যবহার। আমার বিশ্বাস তোমরা এসব মেনেই আপন লক্ষ্যে পৌঁছে যাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের প্রধান মো. আতিকুর রহমান। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক কার্যক্রমের উপর পরামর্শমূলক আলোচনা করেন বিভাগের শিক্ষক সুরাইয়া মমতাজ, মো. মুর্তজা ইসলাম তারেক, মো. ইয়াছিন ও রোকসানা আকতার। পরে ২৩তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীরা র‌্যাগ ডে উদযাপন করে।
বিস্তারিত পড়ুন

জয় পেয়েছে বিজিসি ট্রাস্ট ও সাদার্ন বিশ্ববিদ্যালয়

জয় পেয়েছে বিজিসি ট্রাস্ট ও সাদার্ন বিশ্ববিদ্যালয়


জয় পেয়েছে বিজিসি ট্রাস্ট ও সাদার্ন বিশ্ববিদ্যালয়



দখিনা আন্ত:বিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেটে গতকালের খেলায় জয় পেয়েছে বিজিসি ট্রাস্ট ও সাদার্ন বিশ্ববিদ্যালয়। এ জয়ের ফলে দু-দলই সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ১ম পর্বের শেষ ২টি খেলায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ৭ উইকেটে কক্সবাজার আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয়কে এবং অপর খেলায় সাদার্ন বিশ্ববিদ্যালয় সহজেই ১৮৭ রানের বিশাল ব্যবধানে ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করেছে। সংক্ষিপ্ত স্কোর:
কক্সবাজার আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় ৬৭/৯/ ১০ ওভার ও বিজিসি ট্রাস্ট : ৬৮/৩/ ৮.৪ ওভার এবং ইস্ট ডেলটা : ৫১/১০/ ১৭.২ ওভার ও সাদার্ন : ২৩৮/৪, ২০ ওভার। উল্লেখ্য গতকাল বৃষ্টির কারণে ১ম খেলাটি দেরীতে শুরু হয় এবং ২০ ওভারের খেলা কমে ১০ ওভারে পুন:নির্ধারিত হয়। ১ম খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন, কাজী নাজিম উদ্দিন (বিজিসি)। তাকে পুরস্কার বিতরণ করেন -বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার আখতারুজ্জামান কায়সার। ২য় খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন, সাজ্জাদুল হক রিপন (সাদার্ন)। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন, ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড. সিদ্দিক আহমেদ চৌধুরী। উল্লেখ্য আজ এ প্রতিযোগিতার ২টি সেমিফাইনাল খেলায় অনুষ্ঠিত হবে। এতে দিনের সকালে প্রথম সেমিফাইনালে সাদার্ন বিশ্ববিদ্যালয় ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং দুপুরে ২য় সেমিফাইনাল-আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় মুখোমুখি হবে। স্কোর : কক্সবাজার আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় ৬৭/৯, ১০ ওভার: অভি ১৬, মামুন ১৪, তারেক ১০। অতিরিক্ত-৪/ বোলিং: নাজিম ৪/১৩, জাফর ৩/১৭, শাকিল ১/১। বিজিসি ট্রাস্ট : ৬৮/৩, ৮.৪ ওভার: কাজী নাজিম ২৩, রবিউল ১০, শাকিল ১৫। অতিরিক্ত -৮ রান/বোলিং : ওয়াসিফ ২/৪,
সাদার্ন বিশ্ববিদ্যালয়: ২৩৮/৪, ২০ ওভার: আকিব ২০, আশরাফ ২৫, ইফতেখার সাজ্জাদ ৪০, সাজ্জাদুল হক ৯৬, কাজী কামরুল ৪০। অতিরিক্ত ১৬ রান/ বোলিং: হাসান ২/৫২, সালেহ ১/২৯, নওশাদ ১/৭। ইস্ট ডেলটা : ৫১/১০, ১৭.২ ওভার। মেহেদি ২২। অতিরিক্ত ১০ রান। বোলিং : কামরুল ২/৪, মনিরুল ১/৮, রতন ২/২১, ইফতেখার সাজ্জাদ ৩/৩।
আজকের খেলা : (১ম সেমিফাইনাল) -সাদার্ন বিশ্ববিদ্যালয় বনাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং (২য় সেমিফাইনাল-) আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বনাম বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়।

বিস্তারিত পড়ুন

Change of examination schedule.Southern University Bangladesh

Change of examination schedule.Southern University Bangladesh

Ref: SUB/Reg/Admin-1/01/2014/ Date: 29-10-2014
Subject: Change of examination schedule.
This is for kind information of all concerned Heads of the Departments that, the scheduled examination of 30th October 2014 will be held on 1st November 2014 due to unavoidable situation. Departments are requested to reschedule the examination routines. The university shall remain open on Friday and Saturday, the 31st October & 1st November 2014.
By Order of the authority
Registrar
Southern University Bangladesh
Copy to: All Heads of the Departments.
বিস্তারিত পড়ুন

সাদার্ন ইউনিভার্সিটির অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ।। শিল্পের পাশাপাশি শিক্ষার উন্নয়নের ওপর গুরুত্ব

সাদার্ন ইউনিভার্সিটির অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ।। শিল্পের পাশাপাশি শিক্ষার উন্নয়নের ওপর গুরুত্ব

সাদার্ন ইউনিভার্সিটির অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ।। শিল্পের পাশাপাশি শিক্ষার উন্নয়নের ওপর গুরুত্ব

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেনবর্তমান সরকার ২০২১ সাল নাগাদ দেশকে পরিপূর্ণ অর্থে স্বয়ংসম্পূর্ণ কল্যাণকামী রাষ্ট্রে পরিণত করতে চায়। এই লক্ষ্যে বেসরকারি উন্নয়ন বলতে শুধু শিল্প কারখানা বা ব্যবসা বাণিজ্যের উন্নয়ন নয়নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে শিক্ষাক্ষেত্রেও আমাদের উন্নয়ন নিশ্চিত করতে হবে।
গতকাল শনিবার নগরীর ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউটে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রাজুয়েটদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিজিটাল বাংলাদেশের রূপায়নে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফ। অনুষ্ঠান উদ্বোধন করেন সাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্ট সভাপতি ও শিল্পপতি খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলীইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহানউপ-উপাচার্য প্রফেসর ডাশরীফুজ্জামান এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক।
খলিলুর রহমান বলেনবাংলাদেশে ক্রমবিকাশমান শিল্প কারখানায় দক্ষ ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণে সাদার্ন ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজ করে যাচ্ছে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডআব্দুল মোক্তাদীরইসরাত জাহানশফিক উদ্দিন আহমেদআবদুস সালাম ও ইসরাত জাহান। এ বছর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ৯২ জন শিক্ষার্থী স্নাতক শেষ করেছে।
বিস্তারিত পড়ুন

Best Petition Award achieved by the Department of Law

Best Petition Award achieved by the Department of Law
Southern Department of Law students have participated in the 2nd Advocate Aminul Huq Memorial Moot Court Competition organized by BLAST on 26th September’ 2014 at the Law Clinic of the Department of Law of the University of Chittagong. Southern University achieved ‘BEST PETITION AWARD’ and secured the position of 2nd Runners Up by defeating a team of University of Chittagong, Farhana Sultana and Shima Akhter participated as Mooters and MD Zillur Rahaman as Researcher. Roksana Akhter and Sazzatur Rahaman, Lecturers of the Department of Law of the Southern University of Bangladesh, have acted as the Trainers of the Team.
LikeLike ·  ·  · 821
বিস্তারিত পড়ুন

সাদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা

সাদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা

সাদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসা প্রশাসন বিভাগের আয়োজনে ২০১৪ সামার সেমিস্টারের বিষয় ভিত্তিক ইংরেজি বক্তব্য প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগীতায় অংশ নেয় ব্যবসা প্রশাসন বিভাগের ৪৫ ও ৪৬ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
ইউনিভার্সিটি হল রুমে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠান উদ্বোধন করেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান এবং স্বাগত বক্তব্য রাখেন ব্যবসা প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ডঃ আ ন ম আব্দুল মোক্তাদীর। এতে অতিথি বিচারক ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর হেড অব বিজনেস জাকারিয়া মামুন এবং দৈনিক পূর্বদেশের ফিচার সম্পাদক দেব দুলাল ভৌমিক। বিচারক হিসেবে আরো উপস্থিত ছিলেন জেনারেল এডুকেশন বিভাগের প্রধান ডঃ সৌরভ শাখাওয়াত এবং ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক রাসেদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান বলেননিজেকে দক্ষ ও পরিপূর্ণ করে তুলতে ইংরেজি ভাষার কোন বিকল্প নেইসুতরাং ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে একুশ শতকের চ্যলেঞ্জ মোকাবেলায় অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ইংরেজি ভাষা বলা এবং লিখার দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। সভাপতির বক্তব্যে ডিন প্রফেসর ডঃ আ ন ম আব্দুল মোক্তাদীর বলেনপ্রতিযোগিতার বিশ্বে এই ধরনের নান্দনিক এবং মননশীল প্রতিযোগিতা শিক্ষার্থীদের চাকরীর বাজারে আরো উপযোগী করে তুলবে বলে আমি বিশ্বাস করি। তিন মাসব্যাপি চলা এই প্রতিযোগিতায় সর্বমোট দশটি দল অংশ নেয় এবং প্রতিযোগিতার ফাইনালে উঠে মেগা মাইন্ড কোম্পানি প্রাইভেট লিঃগ্যালাক্সি প্রাইভেট লিঃফ্লাই ট্রাই ওয়ান্ডার প্রাইভেট লিঃ ও ফ্রেন্স কোম্পানি লিঃ এই চারটি দল। বিজয়ী হয় মেগামাইন্ড প্রাইভেট লিঃ এবং তাদের প্রতিযোগিতার বিষয় ছিল রিব্যান্ডিং সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।
পরে অতিথি বিচারকরা তাদের বক্তব্যে বলেনএই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে অনন্য ভূমিকা পালন করে এবং তারা আশা প্রকাশ করেন এই ধরনের প্রতিযোগিতা ইউনিভার্সিটিতে সবসময় যেন আয়োজন করা হয়। পুরো প্রতিযোগিতার সার্বিক পরিকল্পনা,পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক মোঃ হাসান। প্রেস বিজ্ঞপ্তি।
বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে সাদার্ন ইউনিভার্সিটির নামে ৩ অবৈধ শাখা ক্যাম্পাস!

চট্টগ্রামে সাদার্ন ইউনিভার্সিটির নামে ৩ অবৈধ শাখা ক্যাম্পাস!

ওমর ফারুক চট্টগ্রাম ব্যুরো
১৭ সেপ্টেম্বর ২০১৪, বুধবার,  
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো শাখা থাকতে পারে না। তারপরও শাখা রয়েছে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের। চট্টগ্রাম মহানগরীর জিইসি, হালিশহর ও এমএম আলী রোডে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ নাম ব্যবহার করে তিনটি ক্যাম্পাসে শিাকার্যক্রম চলছে। তবে এই ক্যাম্পাসগুলো তাদের নয় বলে দাবি করলেন সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ট্রেজারার সরওয়ার জাহান। তিনি বলেন, একটি মহল সাদার্ন ইউনিভার্সিটি নাম ব্যবহার করে ছাত্রছাত্রী ভর্তি করে প্রতারণা করছে। ক্যাম্পাসগুলোর কোনো বৈধতা নেই। 
অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম মহানগরীতে সাদার্ন ইউনিভার্সিটি ২০০২ সালে শিাকার্যক্রম শুরু করে। এখানে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের নামে পাঁচটি ক্যাম্পাস রয়েছে। এর মধ্যে ৭৩৯/এ মেহেদীবাগ এবং ২২, শহীদ মির্জা লেইন মেহেদীবাগ মূল ক্যাম্পাস ছাড়া বাকি তিনটিকে অবৈধ ঘোষণা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কমিশন ২০১২ সালের ১১ অগাস্ট পত্রিকায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈধ ক্যাম্পাসগুলোর তালিকা প্রকাশ করেছে। এতে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের বৈধ ক্যাম্পাসের তালিকায় ছিল ৭৩৯/এ মেহেদীবাগ এবং ২২, শহীদ মির্জা লেইন মেহেদীবাগ ক্যাম্পাস। বাকি তিনটি ক্যাম্পাস তাদের দৃষ্টিতে অবৈধ। প্রজ্ঞাপনে বলা হয়, বৈধ ক্যাম্পাস ছাড়া বাকিগুলোতে শিাকার্যক্রম চালানো অবৈধ এবং  দণ্ডনীয় অপরাধ। 
অনুসন্ধানে জানা গেছে, মঞ্জুরি কমিশন কর্তৃক অবৈধ ক্যাম্পাসগুলোতে লোভনীয় প্রচারণার মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম চলছে। শহরের বিভিন্ন স্থানে বিলবোর্ডের মাধ্যমে নিজেদের সাদার্ন ইউনিভার্সিটির বৈধ ক্যাম্পাস বলে দাবি করছে ক্যাম্পাস তিনটির কর্তৃপ। এতে প্রতারিত হচ্ছেন ছাত্রছাত্রীরা। 
এই বিষয়ে সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ট্রেজারার সরওয়ার জাহান নয়াদিগন্তকে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ তার মেহেদীবাগের মূল ক্যাম্পাস ছাড়া সব শাখা ক্যাম্পাস বন্ধ এবং অবৈধ ঘোষণা করে। কিন্তু শাখা ক্যাম্পাস তথা অবৈধ ক্যাম্পাসের তথাকথিত পরিচালকেরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিা মন্ত্রণালয়ের নির্দেশনার তোয়াক্কা না করে সম্পূর্ণ হীন স্বার্থে ও লোভের বশবর্তী হয়ে কোমলমতি ছাত্রছাত্রীদের ভর্তির মাধ্যমে প্রতারিত করছে।’
শাখা ক্যাম্পাসের পরিচালকেরা অভিযোগ করেন, ‘সাদার্ন ইউনিভার্সিটি মূল ক্যাম্পাস অর্থাৎ মেহেদীবাগ ক্যাম্পাসের সাথে চট্টগ্রামের জিইসি, হালিশহর ও এমএম আলী রোড শাখার সাথে ২০০৭ সালে ১০ বছর মেয়াদি একটি চুক্তি স্বারিত হয়। সেই চুক্তি মোতাবেক তারা শাখা ক্যাম্পাস পরিচালনা করে আসছিল। কিন্তু এখন মূল ক্যাম্পাস আইনের দোহাই দিয়ে চুক্তি বাতিল করে শাখা ক্যাম্পাসগুলোকে অবৈধ ঘোষণা করে।’
চুক্তি প্রসঙ্গে সরওয়ার জাহান বলেন, ‘যেকোনো চুক্তির ক্ষেত্রে দেশের পরিবর্তিত পরিস্থিতি এবং আইন পরিবর্তন হলে চুক্তি পরিবর্তন হতে পারে। যেহেতু শাখা ক্যাম্পাস বন্ধের বিষয়টি পুরোপুরি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সেহেতু শাখা ক্যাম্পাস বন্ধ করা ছাড়া সাদার্ন ইউনিভার্সিটি কর্তৃপরে কিছু করার ছিল না।’
তিনি আরো বলেন, ইতোমধ্যে অবৈধ ক্যাম্পাস পরিচালনাকারীদের বিষয়ে সিএমএম কোর্টে মামলা করা হয়েছে, যা বিচারাধীন। 
তিনি বলেন, যারা সাদার্ন ইউনিভার্সিটির সুনাম ক্ষুন্ন করার অপপ্রয়াসে লিপ্ত তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবেলা করা হবে।
বিস্তারিত পড়ুন

সিআইইউ ও সাদার্ন ইউনিভার্সিটিতে সাবিরুল ইসলাম ।। সাফল্যের জন্য তরুণদের দরকার দূরদৃষ্টি ও আত্মবিশ্বাস

সিআইইউ ও সাদার্ন ইউনিভার্সিটিতে সাবিরুল ইসলাম ।। সাফল্যের জন্য তরুণদের দরকার দূরদৃষ্টি ও আত্মবিশ্বাস

আজাদী ডেস্ক ॥
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তালেখক ও বক্তা সাবিরুল ইসলাম ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচি নিয়ে বর্তমানে বাংলাদেশ সফর করছেন। গতকাল চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউএবং সাদার্ন ইউনিভার্সিটিতে বক্তব্য রাখেন তিনি। তরুণ ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেনসুপ্ত চিন্তাদূরদৃষ্টি ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে সাফল্য ধরা দেবে। আত্মবিশ্বাস হারালে চলবেনা। সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।
সিআইইউ মিলনায়তনে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন (আইইউএএ),রোটারি ক্লাব অব চিটাগং মহানগরইকোনমিকস এন্ড ফিনান্স কালাস্টারসিআইইউ এর যৌথ উদ্যোগে আয়োজিত বক্তব্য সেশন সিআইইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডইরশাদ কামাল খানের সভাপতিত্বেঅনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তৌহিদ সামাদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর জয়েন্ট এডিটর বিশ্বজিৎ চৌধুরী । সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার রশিদ আহম্মদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আইইউএএ প্রতিনিধি জাবিনা জিবরান চৌধুরী। সিআইইউ উপ-উপাচার্য ডইরশাদ কামাল খান স্বাগত বক্তব্য প্রদান করেন। বিশ্বজিৎ চৌধুরী তাঁর বক্তব্যে বলেনবাংলাদেশের যুবকদের সামর্থ আছে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবার। তিনি বাংলাদেশের ছেলেদের সাফল্যের ঘটনাগুলো বর্ণনা করেন। তৌহিদ সামাদ তাঁর বক্তব্যে বলেন-সাবিরুল যুবক সামাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। আত্নবিশ্বাসই হলো সকল সাফল্যের মূল। তিনি সকলকে সাবিরুলের দৃষ্টান্ত অনুসরণ করার আহ্বান জানান।
সাবিরুল তরুণদের সাফল্য লাভে পাঁচটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান। এর প্রথমটি হচ্ছে আত্নবিশ্বাস। যে কোন পরিস্থিতিতে এই মনোভাব ধরে রাখা যেআমি পারবই। দ্বিতীয়ত:আনন্দের সঙ্গে প্রতিটি কাজ কাজ করা। তৃতীয়ত নিজের পথচলা নিয়ে দূরদৃষ্টি থাকতে হবে। ১০ বছর পর একজন নিজেকে কোথায় দেখতে চানতাঁর উচিত এখনই সে লক্ষ্য নির্ধারণ করা এবং সেভাবেই কাজ করা।
চতুর্থত সহজ কর্মপরিকল্পনা গ্রহণ করা। প্রতিদিনই নিজের কোন পরিকল্পনা থাকতে হবে এবং সেটাকে বাস্তবে রূপ দিতে কাজ করতে হবে। নিজের পূর্বনির্ধারিত লক্ষ্য যেমন হবে,কর্মপরিকল্পনাও ঠিক সেভাবেই নিতে হবে।
আর সবচেয়ে জরুরি হচ্ছে নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। সাহায্য চাইতে দ্বিধায় ভোগাটা অনেকের স্বপ্নকে থমকে দিতে পারে। তাই আমি সবাইকে বলিআপনার জন্য সাহায্য ও সুযোগ অপেক্ষা করছেশুধু সঠিক জায়গায় গিয়ে সেটাকে খুঁজে নিন।
সাদার্ন বিশ্ববিদ্যালয় :
সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ও রোটারি ক্লাব চট্টগ্রাম মহানগরের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ২০১৪ ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও ভবিষ্যত উদ্যোক্তা কনভেনশনে বক্তব্য রাখেন সাবিরুল। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রণোদনামূলক বক্তব্য রাখেন তিনি বলেননিজের সুপ্ত চিন্তাকে কাজে লাগিয়ে নিজেকে বিকশিত করার উদ্ভাবনী শক্তি একমাত্র তোমার কাছেএই বিশ্বাসটাকে ধারন করে সামনে এগিয়ে যেতে হবে।
নগরীর ষোল শহর এল জি ই ডি ভবনের কনভেনশন সেন্টারে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ডঃ আ ন ম আব্দুল মোক্তাদীরের সভাপতিত্বে কনভেনশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপচার্য প্রফেসর মোহাম্মদ আলী । এই সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা এবং ট্রেজারার সরওয়ার জাহানউপ উপচার্য প্রফেসর ডাঃ শরীফুজ্জামানব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান,আইন বিভাগের প্রধান মহিউদ্দিন খালেদসিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার আলী আশরাফরেজিস্ট্রার ডঃ মন্তাজুল ইসলাম চৌধুরীসহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে উপচার্য নতুনদের উদ্দেশ্যে বলেনশিক্ষাকে শুধুমাত্র ক্লাসরুম এবং নোট বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে এবং একাডেমিক বইয়ের বাইরে ও বিভিন্ন বিষয় অধ্যয়ন করতে হবে। তিনি শিক্ষা অর্জনের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদেরকে ভবিষ্যত সুনাগরিক হিসাবে গড়ে তোলার পরামর্শ দেন। খবর প্রেসবিজ্ঞপ্তির।
বিস্তারিত পড়ুন

17th Academic Council Meeting of Southern University

17th Academic Council Meeting of Southern University

                                                                

The 17th Academic Council Meeting of Southern University Bangladesh was held on 11th September 2014 , under the Chairmanship of Vice-Chancellor Prof. Mohammad Ali.
Founder & Treasurer Mr. Sarwar Jahan, Pro-VC. Dr. Sharifuzzaman, Dean of Business Administration Prof. Dr.Abdul Muktadir, Prof. Dr. Muin-ud-Din Ahmed Khan, Prof. Engr. Mozzamal Hoque, Prof. Mohiuddin Chowdhury, Prof. Dr. Nurul Mustafa, Prof. Shamsuzzaman Khan, Mrs. Ishrat Jahan, Prof. Dr. Saleh Jahur, Prof. 
Ahmed Hossain, Prof. Mohiuddin Khaled, Registrar Dr. Mantazul Islam, Engr. Md. Ali Ashraf, Mr. Atiquer Rahman, Dr. Shakhawat Ullah Chowdhury, Mr. Hadaate Ullah and Controller of Examination Mr. Rezaul Karim, were present in the meeting and participated in the discussion.

The meeting started with welcome speech given by the Honorable Chair and then the committee expressed a great condolence at the demise of legendry Nazrul singer Feroza Begum. After that the Academic committee was discussing different agendas like academic performance report, award of degrees to successful candidate, syllabus revision and miscellaneous.
                                                                            
বিস্তারিত পড়ুন

এই দেশে সবই সম্ভব !!! একই নাম, একই লগো ব্যবহার করে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়, শুধু ভিন্ন স্থান

এই দেশে সবই সম্ভব !!! একই নাম, একই লগো ব্যবহার করে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়, শুধু ভিন্ন স্থান


সাউদার্ন ইউনিভার্সিটি আর সাউদার্ন বিশ্বদ্যিালয় এর মধ্যে পার্থক্য কি ? একটি ইউজিসি থেকে অনুমতি প্রাপ্ত অন্যটি জয়েন্ট স্টক কোম্পানী থেকে রেজিষ্ট্রিকৃত । আজব দেশ । চট্টগ্রামের এই প্রতিষ্ঠানগুলোর একই লোগো, একই নাম । এই দেশে সবই সম্ভব !!! ইউজিসি, সরকার আছে কেন?

বিস্তারিত পড়ুন