Desher Khobor লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Desher Khobor লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নির্বাচন কমিশন থেকে নামিয়ে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের ছবি

নির্বাচন কমিশন থেকে নামিয়ে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের ছবি

 নির্বাচন কমিশন থেকে নামিয়ে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের ছবি

আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের ভবনের সম্মেলন কক্ষ থেকে নামিয়ে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। রোববার (২৪ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের বিফ্রিংয়ের আগে এ ঘটনা ঘটে।

এর আগে রোববার শপথ নিয়ে বিকেল প্রায় ৩টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য চার নির্বাচন কমিশনার। এসময় ইসি কর্মকর্তারা নির্বাচন কমিশনারদের ফুল দিয়ে বরণ করে নেন। নির্বাচন কমিশনে প্রবেশের এক ঘণ্টারও বেশি সময় পর ইসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন। কিন্তু সংবাদ সম্মেলনের ঠিক পাঁচ মিনিট আগে সম্মেলন কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন ইসির কর্মচারীর।

জানা যায়, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সাড়ে তিনটায় শুরু হবার কথা থাকলেও আনুষ্ঠানিকতা ও মধ্যাহ্নভোজের কারণে ব্রিফিং বিলম্বিত হয়। বিকেল ৪টার পরপরই কমিশনের দুই কর্মী নির্বাচন ভবনের পঞ্চম তলায় ওই সম্মেলন কক্ষে এসে বঙ্গবন্ধুর ছবিটি খুলে ফেলেন। পরে ৪টা ১৫ মিনিটের পর সংবাদ সম্মেলন শুরু হয়।

এর আগে দুপুরে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার।

গত ১১ নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।



বিস্তারিত পড়ুন

রাষ্ট্র ও জনগনের জন্য হুমকি স্বরূপ যে কোন ধরণের সন্দেহজনক ও উস্কানিমূলক ....

রাষ্ট্র ও জনগনের জন্য হুমকি স্বরূপ যে কোন ধরণের সন্দেহজনক ও উস্কানিমূলক ....
রাষ্ট্র ও জনগনের জন্য হুমকি স্বরূপ যে কোন ধরণের সন্দেহজনক ও উস্কানিমূলক অনলাইন কর্মকাণ্ড, Social media তে কোন সন্দেহজনক পোস্ট, আইডি ,লিঙ্ক বা Cyber Terrorism সংক্রান্ত যে কোন ধরণের তথ্য জানলে সাথে সাথে e-mail করুন -cyberunit@dmp.gov.bd এই ঠিকানায়

বিস্তারিত পড়ুন

‘অকারেন্স ঘ‌টি‌য়ে’ বাংলাদেশের নিয়ন্ত্রণ চায় ভারত

‘অকারেন্স ঘ‌টি‌য়ে’ বাংলাদেশের নিয়ন্ত্রণ চায় ভারত



zafrullah chowdhuryসুশানের অভা‌বে দে‌শে গুম, খুন বে‌ড়েছে ব‌লে মন্তব্য ক‌রেছেন গণস্বা‌স্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তি‌নি ব‌লেন, জাবাব‌দি‌হিতা থাক‌লে দে‌শের আইনশৃঙ্খলার এ নাজুক প‌রি‌স্থিতি হতো না।
বৃহস্প‌তিবার জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে এক মানববন্ধ‌নে তি‌নি এসব কথা ব‌লেন।
ঢাকায় গুম হওয়া ব্যক্তিদের প‌রিবা‌রের সদস্যরা এ মানববন্ধনের আ‌য়োজন ক‌রে।
জাফরুল্লাহ চৌধুরী ব‌লেন, প্রধানমন্ত্রী‌কে আজ এই প‌রিবার গু‌লোর কা‌ছে জবাবদি‌হি করতে হ‌বে যে দুই বছর হ‌য়ে যাওয়ার পরও কেন এই গুম হওয়া মানুষগু‌লো‌কে তার প‌রিবা‌রের কা‌ছে ফেরত দেয়া হলো না।
প্রধানমন্ত্রীর উ‌দ্দেশ্য তি‌নি ব‌লেন, আপ‌নি নি‌জে স্বজন হারি‌য়ে‌ছেন, তাই স্বজন হারা‌নোর বেদনা আপ‌নি জা‌নেন। তাই অবিল‌ম্বে গুম হওয়া মানুষগু‌লো‌কে রমজানের আগেই তা‌দের প‌রিবা‌রের কা‌ছে ফি‌রি‌য়ে দিন ।
তিনি ব‌লেন, ভার‌তের বৈদেশিক গো‌য়েন্দা সংস্থা ‘র’ বাংলা‌দে‌শে বি‌ভিন্ন ধর‌নের অকারেন্স ঘ‌টি‌য়ে, নেপালসহ ভার‌তের আশেপা‌শের দেশগু‌লোর মত বাংলা‌দে‌শের ওপরও নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা কর‌ছে।
সাদা পোশা‌কে পু‌লিশ কাউকে গ্রেপ্তার কর‌তে পার‌বে না বলে সুপ্রিম কোর্টের দেয়া রায়কে স্বাগত জানিয়ে তি‌নি ব‌লেন, অ‌বিল‌ম্বে এই যুগান্তকারী রায় বাস্তবায়‌ন করা হোক।
মানববন্ধ‌নে আরো উপ‌স্থিত ছি‌লেন মানবা‌ধিকার স‌মি‌তির সভাপ‌তি মুনজুর হো‌সেন ঈসা, মু‌ক্তি ফাউন্ডেশ‌নের সাধারণ সম্পাদক ফয়জুর হা‌কিম লালাসহ গুম হওয়া প‌রিবা‌রের সদস্যরা।
– আরটিএনএন

বিস্তারিত পড়ুন

আলোচিত সেই ‘প্রেমের প্রস্তাব’ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী

আলোচিত সেই ‘প্রেমের প্রস্তাব’ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী


আলোচিত সেই ‘প্রেমের প্রস্তাব’ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে কমার্স কলেজের শিক্ষার্থীদের ‘প্রেমের প্রস্তাব’র ঘটনায় দুজন বহিষ্কার এবং আরো ৯ জনের ভর্তি বাতিল করার পর তা গড়াল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পর্যন্ত। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরালের পর ১১ শিক্ষার্থীর সাজা দেয় কলেজ কর্তৃপক্ষ।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রসঙ্গটি উঠলে মুখ খুলেন শিক্ষামন্ত্রী। এসময় তিনি বলেন, কমার্স কলেজের ম্যানেজিং কমিটি আছে। কলেজের নিজস্ব আইনও আছে। তবে এখানে শিক্ষার্থীদের ওপর অন্যায় হয়েছে কিনা সে বিষয়ে আমি খোঁজ নিবো।
ওই ভিডিওতে দেখা যায়, প্রথমে হাতে হাত ধরে বৃত্ত বানিয়ে তাদের
 
দুজনকে ভিতরে রেখে চারপাশ ঘুরছে বন্ধুরা। এরপর ছাত্রটি হাঁটু গেড়ে ছাত্রীকে প্রপোজ করছে, পরিয়ে দিচ্ছে আংটিও। এরপর সেই ছাত্রী সম্মতি জানিয়ে ‘জয়ের আনন্দে’ একে অপরকে জড়িয়ে ধরে। বাকি বন্ধুরাও উদযাপন করছে এ অবিস্মরণীয় মুহূর্ত।
সেই ভিডিও সামাজিক যোগাযোগ সাইটগুলোতে ছাড়ার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ এমন কাজকে সাবাশি দিয়ে লিখছেন, ‘হাউ সুইট, কত রোমান্টিক একটা মুমেন্ট’। আবার কেউ লিখছেন, তরুণ প্রজন্মের এসব হচ্ছে কী? সব কিছুতে এত শো অফের কী প্রয়োজন? আর কলেজ ড্রেস পরে এসব ভিডিও বানিয়ে কী বোঝাতে চাইছে তারা?
সামাজিক সাইটগুলোতে যে যাই বলুক, বিষয়টি ভালোভাবে নেয়নি কলেজ কর্তৃপক্ষ। ঘটনায় অভিযুক্ত ১১ জনই ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থী মাসবুরা সামিহা কায়নাত এবং শাফিন আহমেদ খান। বাকি নয়জন দুজনেরই বন্ধু, সহপাঠি। বন্ধু সামিহা এবং শাফিনের বিশেষ মুহূর্তেকে স্মরণীয় করে রাখতে বাকিদের নিয়ে করে এ আয়োজন।
গত বৃহস্পতিবার ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সেই দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা কমার্স কলেজ। বাকি ৯ জনের ভর্তি বাতিল করা হয়েছে। একই সাথে কলেজের সব শিক্ষার্থীকে ‘এ ব্যাপারে’ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২



DSCচট্টগ্রাম, ১৬ মে (সিটিজি টাইমস):: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন ষোলশহর দুই নম্বর গেট এলাকায় তেলবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। তেলবাহী ট্রেনটি বটতলী স্টেশন থেকে ছেড়ে আসছিল।
অন্যদিকে বিআরটিসি বাসটি শহরের দিকে ফিরছিল।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ জানান, দুই নম্বর গেট এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষে আহত ছয়জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্তারিত পড়ুন