Sports লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Sports লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

‘ফাইনালে যেতে মুস্তাফিজই ভরসা’

‘ফাইনালে যেতে মুস্তাফিজই ভরসা’


‘ফাইনালে যেতে মুস্তাফিজই ভরসা’
স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদের সংসারে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান সবচেয়ে আদুরে। তার সঙ্গে যোগাযোগের জন্য দোভাষী নিয়োগ করেছে দলটির কর্তৃপক্ষ। মাঠে তাকে সুবিধা-অসুবিধা বোঝাতেও অনেক কষ্ট হয়। তবে ক্রিকেটের ভাষাটা তিনি ভালোভাবেই বোঝেন। তাই ফাইনালে উঠতে এই আদুরে ছেলেটার ওপরেই ভরসা করছেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
হায়দরবাদের পরের ম্যাচটি সুরেশ রায়নার গুজরাট লায়ন্সের বিপক্ষে আগামীকাল। ম্যাককালাম-রায়না-স্মিথদের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে মোকাবেলা
করতে ওয়ার্নারের ভরসা মুস্তাফিজের বোলিং লাইন আপ। শেষ ম্যাচে মুস্তাফিজ উইকেট না পেলেও ডেথে তার বলে খুব বেশি নড়াচড়া করতে পারে নি কলকাতা নাইট রাইডার্স। এই বোলিং অস্ত্রের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক ওয়ার্নার। ওয়ার্নার বলেছেন, মুস্তাফিজ বড় ট্যালেন্ট। আমি চেষ্টা করেছি ওকে সতর্ক ভাবে ব্যবহার করতে। এমন সময় আক্রমণে আনতে যখন হয়তো ব্যাটিং পাওয়ার প্লে হয়ে গেছে। প্রচণ্ড মারের তোড়ের মধ্যে ওকে না ফেলতে। বাংলাদেশের ক্রিকেপ্রেমীরা মুস্তাফিজের আইপিএল পারফরম্যান্স দেখছে তা ভালো করেই জানেন ওয়ার্নার। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ওকে খুব ভালবাসি। ও যা ফিল্ড চায়, তা-ই দিই। ওর ভাষা সমস্যা কাটিয়ে উঠে ওকে যত পারি স্বচ্ছন্দ করার চেষ্টা করি। সানরাইজার্স হায়দরাবাদ একটা পরিবারের মতো। আর তার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মুস্তাফিজ। মাঠে মুস্তাফিজের সঙ্গে কথা বলার ব্যাপারে ওয়ার্নার বলেন, তখন আমরা ক্রিকেটিং ল্যাঙ্গোয়েজে আদানপ্রদান করি। সিগন্যালও করি। ইয়র্কার দিতে বললে নীচে দেখাই। স্লোয়ার বললে হাত দিয়ে দেখাই। 
বিস্তারিত পড়ুন

১ বছর ৯ মাস পর শূন্য রানে আউট হলেন কোহলি

১ বছর ৯ মাস পর শূন্য রানে আউট হলেন কোহলি


১ বছর ৯ মাস পর শূন্য রানে আউট হলেন কোহলি
স্পোর্টস ডেস্ক: আইপিএল নবম আসরের কমলা টুপির মালিক বিরাট কোহিলি। এবার  তিনি গোটা আইপিএলের 'ম্যান টু ওয়াচ', টানা পাঁচ ম্যাচ জিতে ব্যাঙ্গালুরুকে সেমিতে তোলার নায়ক। তবে এই নায়ক সেমিফাইনালে কত রান করলেন? ২ বলে শূন্য।
স্বাভাবিক নিয়মে যে খেলোয়াড় ১৫ ম্যাচে একটানা দলের জন্য রান করেন, তাঁর একটা ম্যাচে শূন্যতে কী এসে যায়? এসে যায়, যখন ক্রিকেটারের নাম হয় 'বিরাট কোহলি'। কিন্তু শূণ্য রানের আউট হওয়া ক্যারিয়ারে একটি লজ্জার হিসেবে দাড়িয়েছে
এটা ভাল করেই জানেন কোহিল। ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চলমান নবম আসরে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আজই 'হাজার দুয়ারির' পথে যাচ্ছিলেন বিরাট। কিন্তু পারেননি বিরাট। গুজরাটে ভয়ঙ্কর বোলার ধাওয়াল কুলকারনির বলে শূণ্য রানে বোল্ড আউট হয়ে আশার প্রদীপ নিভে দেন। বিরাটের এই দুঃখ হয়তো মনে বিরাজ করবে হাজার বছর ধরে। কারণ দীর্ঘ ১ বছর ৯ মাস পর শূন্য রান আউট হয়েছে তিনি। একটি তথ্য বলছে, বিরাট কোহলি একদিনের ম্যাচে শেষবার শূন্য রানে আউট হয়েছিলেন ২০১৪ সালের ২৭ অগস্ট। সেই হিসেবে আজ কোহলি আউটের বয়স ১ বছর ৯ মাস। ২০১৪ সালের ২৭ অগস্ট কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হন বিরাট। আর টেস্ট ম্যাচেও তার মাত্র কয়েকদিন আগে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন বিরাট। তারপরে আর বিশ্বের কোনও বোলার বিরাটকে শূন্য রানে ফেরাতে পারেননি। 
বিস্তারিত পড়ুন

মুস্তাফিজের বিরুদ্ধে ভারতের নতুন ষড়যন্ত্রের খবর ফাঁস, তোলপাড়

মুস্তাফিজের বিরুদ্ধে ভারতের নতুন ষড়যন্ত্রের খবর ফাঁস, তোলপাড়


মুস্তাফিজের বিরুদ্ধে ভারতের নতুন ষড়যন্ত্রের খবর ফাঁস, তোলপাড়
স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানকে নিয়ে ঝড় বইছে। তার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের খবর ফাঁস হয়েছে প্রকাশ্যভাবে! মুস্তাফিজকে নিয়ে আক্ষেপ কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের।
শুক্রবার রাতে গুজরাটের বিপক্ষে মাঠে নামেন মুস্তাফিজ। ভারতের ভূবেনেশ্বর কুমারও মাঠে নামেন একই দলে। দুই জনেই ভালো বল করেন।
ব্যাট

হাতে নামা হয়নি কারও। মুস্তাফিজ ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ টি উইকেট। কুমার ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন দুই উইকেট।
গুজরাটের ওপেনার স্মিথের ক্যাচটি ধরেন মুস্তাফিজ। তখন বোলার ছিলেন কুমার। মুস্তাফিজের বলে কুমারও একটি ক্যাচ ধরেন।
এখানে মুস্তাফিজ ম্যান অফ দ্যা ম্যাচ পাওয়ার যোগ্য হলেও সেটা দেয়া হয়েছে কুমারকে। লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী ক্ষেপেছেন এই সিদ্ধান্তে।
মুস্তাফিজকে নিয়ে এই ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ্যভাবেই ফাঁস হয়েছে। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হচ্ছে। ভারতের অসংখ্য ক্রিকেটপ্রেমীও ক্ষোভ প্রকাশ করেছেন এই সিদ্ধান্তে। ধুয়ে দিচ্ছেন ম্যাচের নির্বাচকদের।

বিস্তারিত পড়ুন

‘মুস্তাফিজ কত বড় মাপের বোলার বুঝেছি’

‘মুস্তাফিজ কত বড় মাপের বোলার বুঝেছি’


‘মুস্তাফিজ কত বড় মাপের বোলার বুঝেছি’
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট-জীবন বেশি দিনের নয়। অথচ এ মুহূর্তে সবচেয়ে আলোচিত ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। প্রায় প্রতিদিনই বাংলাদেশের কাটার-মাস্টারের প্রশংসায় মেতে উঠছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। মুস্তাফিজ-বন্দনায় এবার যোগ দিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ। তাঁর বিশ্বাস, বিরাট কোহলির মতো ব্যাটসম্যানের অস্বস্তিতেই মুস্তাফিজ কত বড় মাপের বোলার বুঝেছি।
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম গালফ নিউজ সম্প্রতি মুস্তাফিজকে নিয়ে একটি নিবন্ধ প্রকাশ

করেছে। ‘মুস্তাফিজুর : এ স্পিডস্টার উইথ দ্য ফিজ’ শিরোনামের সেই নিবন্ধে মুস্তাফিজের প্রশংসা করে আমজাদ জাভেদের মন্তব্য, ‘মুস্তাফিজের বিপক্ষে খেলা সত্যিই ভীষণ কঠিন। একই অ্যাকশনে ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতিতে সে কাটার ও ইয়র্কার করতে পারে। দ্রুতগতির বলের মতো তার স্লোয়ার বোঝাও মুশকিল। সে বিরাট কোহলির মতো ব্যাটসম্যানকেও অসুবিধায় ফেলে দেয়। এ থেকেই প্রমাণিত সে কোন মাপের বোলার।’ এশিয়া কাপে মুস্তাফিজকে খুব কাছ থেকে দেখার সুবাদেই আমিরাত অধিনায়কের এমন উপলব্ধি।
আমজাদ জাভেদের কথা যে কতটা সত্যি, এবারের আইপিএলে তা হাড়ে হাড়ে বুঝতে পারছেন কোহলি। আইপিএলে দুবার মুখোমুখি হলেও মুস্তাফিজের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেননি অনেকের মতে এই সময়ের সেরা ব্যাটসম্যান। হায়দরাবাদ সানরাইজার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম ম্যাচে ‘ফিজ’-এর ৯ বলে মাত্র ৮ রান নিতে পেরেছিলেন কোহলি। আর দ্বিতীয় ম্যাচে প্রথম বল ‘ডট’ হওয়ার পর দ্বিতীয় বলেই ব্যাঙ্গালোরের অধিনায়ককে ফিরিয়ে দিয়েছিলেন মুস্তাফিজ।

বিস্তারিত পড়ুন