Technology লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Technology লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পেপাল ডিজিটাল গিফট কার্ডস কিভাবে পাবেন

পেপাল ডিজিটাল গিফট কার্ডস কিভাবে পাবেন

 পেপাল ডিজিটাল গিফট কার্ডস কিভাবে পাবেন 

Click করুন



পেপাল গিফট কার্ডগুলি অনলাইনে কেনাকাটা, ফি পরিশোধ বা বন্ধু ও পরিবারের কাছে অর্থ প্রেরণের জন্য একটি সুবিধাজনক উপায়। এই কার্ডগুলি পেপাল ওয়ালেটে তহবিল যোগ করতে ব্যবহৃত হয়, যা অনলাইনে লেনদেনকে সহজ ও নিরাপদ করে তোলে।

পেপাল গিফট কার্ড কেনার পদ্ধতি:

পেপাল গিফট কার্ডগুলি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনা যায়। উল্লেখযোগ্য কিছু প্ল্যাটফর্ম হলো:

  • MyGiftCardSupply: এই ওয়েবসাইটে পেপাল গিফট কার্ডগুলি ১-৩ মিনিটের মধ্যে ইমেইল ডেলিভারির মাধ্যমে সরবরাহ করা হয়। পেমেন্টের জন্য পেপাল, ক্রেডিট/ডেবিট কার্ড এবং বিটকয়েন গ্রহণ করা হয়।

  • G2A: এখানে বিভিন্ন মূল্যের পেপাল গিফট কার্ড পাওয়া যায়, যা গ্লোবালভাবে ব্যবহারের উপযোগী।

  • SEAGM: এই প্ল্যাটফর্মে পেপাল গিফট কার্ডগুলি বিভিন্ন মূল্যে উপলব্ধ এবং তাৎক্ষণিক ডেলিভারি প্রদান করে।

পেপাল গিফট কার্ড রিডিম করার পদ্ধতি:

পেপাল গিফট কার্ড রিডিম করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন:

  1. পেপাল অ্যাকাউন্টে লগইন করুন।
  2. 'ওয়ালেট' সেকশনে যান।
  3. 'অ্যাড মানি' বা 'তহবিল যোগ করুন' অপশনটি নির্বাচন করুন।
  4. গিফট কার্ডের তথ্য প্রদান করে 'রিডিম' বা 'রিডিম করুন' বোতামে ক্লিক করুন।

বিবেচ্য বিষয়:

  • পেপাল গিফট কার্ডগুলি সাধারণত নির্দিষ্ট অঞ্চলে উপলব্ধ। বাংলাদেশে পেপাল পরিষেবা সীমিত হওয়ায়, এই গিফট কার্ডগুলি ব্যবহারে সীমাবদ্ধতা থাকতে পারে।

  • গিফট কার্ড কেনার আগে বিক্রেতার বিশ্বাসযোগ্যতা যাচাই করা গুরুত্বপূর্ণ।

  • কিছু গিফট কার্ড রিডিম করার সময় ফি প্রযোজ্য হতে পারে। রিডিম করার আগে এই ফি সম্পর্কে জেনে নিন।

পেপাল গিফট কার্ডগুলি অনলাইনে লেনদেনের জন্য একটি সুবিধাজনক উপায়, তবে ব্যবহারের আগে স্থানীয় সীমাবদ্ধতা এবং শর্তাবলী সম্পর্কে সচেতন থাকুন।

বিস্তারিত পড়ুন

কুতুবদিয়ার প্রথম ডিজিটাল স্কুল হতে যাচ্ছে

 কুতুবদিয়ার প্রথম ডিজিটাল স্কুল হতে যাচ্ছে

 কুতুবদিয়ার প্রথম ডিজিটাল স্কুল হতে যাচ্ছে



ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।
সবার কাছে দোয়া আশা করছি।
অর্থাৎ ছাত্র -ছাত্রী এবং শিক্ষক - কর্মচারিগণ সহ ফিংগার প্রিন্ট মেশিন স্থাপন হচ্ছে।
সামনে আরও ভালো নিউজ অপেক্ষা করছে।
এই কাজে সহযোগিতা করছে - কুতুবদিয়া কম্পিউটার একাডেমি Kutubdia Computer Academy । অর্থাৎ আমি কামরুল হাসান, কম্পিউটার শিক্ষক,কুতুবদিয়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ।
বিস্তারিত পড়ুন

সাড়া ফেলেছে দরকারি চিকিৎসাসেবার যে অ্যাপ

সাড়া ফেলেছে দরকারি চিকিৎসাসেবার যে অ্যাপ


আরএক্স ৭১ হেলথ অ্যাপ

দরকারি চিকিৎসাসেবার অ্যাপ হিসেবে ‘আরএক্স ৭১ হেলথ’ অ্যাপটি সাড়া ফেলেছে। গুগল প্লে স্টোরে উন্মুক্ত হওয়ার দুই দিনের মধ্যেই এটি তিন হাজারের বেশি ডাউনলোড হয়েছে। ব্যবহারকারী অ্যাপটির কার্যকারিতা নিয়ে ‘রিভিউ’ অংশে ইতিবাচক মন্তব্য করেছেন। ১০০ জনের বেশি ব্যবহারকারীর কাছ থেকে ‘ফাইভ স্টার’ রেটিং পেয়েছে অ্যাপটি। বর্তমানে গুগল প্লের হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরির ‘টপ ফ্রি’ তালিকার শীর্ষে রয়েছে দরকারি এ অ্যাপ। 
গুগল প্লের হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরির ‘টপ ফ্রি’ তালিকার শীর্ষে রয়েছে আরএক্স ৭১ হেলথ অ্যাপ।আরএক্স ৭১ লিমিটেডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের অন্যতম একটা সমস্যা হলো, কোন ডাক্তার এর কাছে যাব, এইটা বুঝতে না পারা। আপনার যাওয়া উচিত মেডিসিন বিশেষজ্ঞের কাছে, কিন্তু চলে গেলেন সার্জনের কাছে। তাহলে বিপদে পড়ার আশঙ্কা থাকে। দুই বছর গবেষণা করে অ্যাপটি তৈরি করা হয়েছে। আপনার শারীরিক ও মানসিক লক্ষণের ভিত্তিতে আপনার সম্ভাব্য রোগের তালিকা দেওয়ার সঙ্গে রোগের বিস্তারিত তথ্যও দেবে। রোগ থেকে ভালো থাকার জন্য পরামর্শ, অ্যানিমেটেড ভিডিও ও রোগের জন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা। এ ছাড়া পুষ্টি তথ্যসহ আরও অনেক কিছু আছে অ্যাপে। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ও উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য শিগগিরই অ্যাপটি উন্মুক্ত করা হবে।
নিজাম উদ্দিন আরও বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসাসেবার আধুনিকীকরণের উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে আরএক্স ৭১ (https://rx71.co/) লিমিটেড। উন্নত দেশগুলোতে চিকিৎসাসেবায় তথ্যপ্রযুক্তি ব্যবহৃত হলেও বাংলাদেশ এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে জনসাধারণের কাছে স্বাস্থ্য-বিষয়ক যাবতীয় তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ আমাদের দেশে বৃহৎ আকারে গৃহীত হয়নি। মূলত চিকিৎসা খাতের এই অভাব পূরণই আমাদের লক্ষ্য।
অ্যাপটি ডাউনলোডের লিংক https://goo.gl/2w9glc
বিস্তারিত পড়ুন

শর্টকাটে ফাইল লুকানো

শর্টকাটে ফাইল লুকানো


উইন্ডোজ ৮ ও পরের সংস্করণগুলোতে নতুন কিছু সুবিধা যোগ করা হয়েছে। তার মধ্যে উইন্ডোজ এক্সপ্লোরারের ‘রিবন’ সুবিধাটি অন্যতম। রিবন থেকে সহজেই ফাইল বা ফোল্ডার ব্যবস্থাপনা করা যায়। কম্পিউটারে দ্রুত কাজ সারতে চাইলে কি-বোর্ড শর্টকাটের বিকল্প নেই। কি-বোর্ড শর্টকাট ব্যবহার করে ফাইল বা ফোল্ডারকে লুকিয়ে রাখতেও এমনই কি-বোর্ড শর্টকাট ব্যবহার করা যাবে।

যে ফাইল বা ফোল্ডারটি লুকাতে চান, সেটি ট্যাব ও অ্যারো কি কিংবা মাউস দিয়ে নির্বাচন করে নিন। এবার কি-বোর্ড থেকে Alt + V চাপুন। উইন্ডোজ এক্সপ্লোরার রিবনের View ট্যাব খুলে যাবে। এখানে প্রতিটি অপশনের পাশেই কি-বোর্ড শর্টকাট দেখতে পাবেন। যেমন Hide selected items এর পাশে HS শর্টকাট। সিলেক্ট করা ফাইলকে লুকাতে এখানে কি-বোডের্র H ও S বোতামকে পরপর চাপুন। তাহলে ফাইলটি হিডেন হয়ে যাবে।
ফোল্ডারকে লুকাতে গেলে একটা নিশ্চিতকরণ বার্তা আসবে। এখানে ওকে চাপতে হবে। এবার লুকানো ফাইল বা ফোল্ডারকে দেখতে চাইলে আবার Alt + V চাপুন। এক্সপ্লোরার রিবনের View ট্যাব খুলে যাবে। Hidden items এর পাশে পরপর HH দেখতে পাবেন। লুকানো ফাইল দেখতে চাইলে কি-বোর্ড থেকে পরপর দুবার H বোতাম চাপুন। এভাবে উইন্ডোজ এক্সপ্লোরারের অন্যান্য মেন্যু খুলতে চাইলে File এর জন্য Alt + F চাপুন। Home এর জন্য Alt + H চাপুন এবং Share এর জন্য Alt + S চাপতে হবে।
বিস্তারিত পড়ুন

ফেসবুকে মেয়ের ছবি শেয়ার করলেন বাবা জুকেরবার্গ

ফেসবুকে মেয়ের ছবি শেয়ার করলেন বাবা জুকেরবার্গ
১০ ডিসেম্বর ২০১৫,বৃহস্পতিবার, ১৪:৫৮


দেখতে দেখতে ১০ দিন হয়ে গেল। মার্ক জুকেরবার্গ-প্রিসিলা চ্যানের ঘরে এসেছে নতুন অতিথি। সাধ করে মেয়ের নাম রেখেছেন ম্যাক্স। ফেসবুক স্রষ্টার রাজকন্যার মুখ দেখতে গোটা বিশ্ব এতদিন মুখিয়ে ছিল। এ বার নিজের ফেসবুক ওয়ালে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন জুকেরবার্গ।
ছবিতে দেখা যাচ্ছে মেয়েকে নিয়ে শুয়ে রয়েছেন জুকেরবার্গ। ছবির ক্যাপশন- ‘ফুল অফ জয় উইথ লিটল ম্যাক্স।’ রাত পৌনে একটায় পোস্ট করা এই ছবি এখন ফেসবুকে ভাইরাল।

-
বিস্তারিত পড়ুন