Kutubdia লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Kutubdia লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কুতুবদিয়া উপজেলা প্রশাসন কর্তৃক ৩ দিনব্যাপী আয়োজিত “উন্নয়ন মেলা ২০১৭”

 কুতুবদিয়া উপজেলা প্রশাসন কর্তৃক ৩ দিনব্যাপী আয়োজিত “উন্নয়ন মেলা ২০১৭”
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে জনগণের সামনে তুলে ধরার উদ্দেশ্যে কুতুবদিয়া উপজেলা প্রশাসন কর্তৃক ৩ দিনব্যাপী আয়োজিত “উন্নয়ন মেলা ২০১৭” এর ১ম দিনে স্টল পরিদর্শন করেন জনাব এ.টি.এম নূরুল বশর চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ কুতুবদিয়া, জনাব সালেহীন তানভীর গাজী, উপজেলা নির্বাহী অফিসার, জনাব মো: আলমগীর কবির, উপজেলা জুডিসিয়াল ম্যাজিষ্টেট, মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা ছৈয়দা মেহেরুন্নেছা।



বিস্তারিত পড়ুন

কুতুবদিয়ায় পাথরের বেড়িবাঁধ নির্মাণের দাবি

কুতুবদিয়ায় পাথরের বেড়িবাঁধ নির্মাণের দাবি



ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের কুতুবদিয়া উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণ বিতরণের দাবি জানিয়েছে চট্টগ্রামের কুতুবদিয়া সমিতি। একই সঙ্গে সেখানে পাথরের তৈরি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণেরও দাবি জানানো হয়।
আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে কুতুবদিয়ায় ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবারের ঘূর্ণিঝড়ে কুতুবদিয়ায় চারজন নিহত ও ৫০ জন আহত হয়েছে। দ্বীপটির ৪৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩০ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১ হাজার বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৫২টি সম্পূর্ণ ও ১১৫টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই হাজার গবাদিপশু, ৪০ হাজার হাঁস-মুরগি ও এক হাজার মেট্রিকটন লবণ পানিতে ভেসে গেছে। ৫০০ একর শস্যখেত, মাছ ধরার নৌকা ধ্বংস হয়েছে। সব মিলে রোয়ানুর আঘাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দ্বীপটিতে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, দ্বীপের অর্ধলক্ষ মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে ও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। তাঁরা অনাহারে, অর্ধাহারে দিনযাপন করছেন। ঘূর্ণিঝড়ের পরপর স্থানীয় প্রশাসন ও ব্যক্তি উদ্যোগে যে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে তা খুবই সামান্য। জরুরি ভিত্তিতে সেখানে পর্যাপ্ত ত্রাণ বিতরণ প্রয়োজন।
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল বলে বিবেচিত আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া, মহেশখালীকে রক্ষা করতে হলে কুতুবদিয়ায় শক্তিশালী স্থায়ী বেড়িবাঁধের বিকল্প নেই। এই বাঁধ তৈরির জন্য আসন্ন বাজেটে বিশেষবরাদ্দ দিতে হবে। এই বাঁধ তৈরির কাজ তত্ত্বাবধানের দায়িত্ব দিতে হবে নৌবাহিনীকে। এ ছাড়া আগামী পূর্ণিমার আগেই নৌবাহিনীর তত্ত্বাবধানে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাঁধটি মেরামত করতে হবে। তা না হলে পূর্ণিমায় জোয়ারের পানিতে আবারও বিপর্যয়ের মুখে পড়বে দ্বীপবাসী।
এ ছাড়া বাড়িঘর পুনর্নির্মাণে সাহায্য করা, বিভিন্ন পেশার ক্ষতিগ্রস্ত বিশেষ করে মৎস্যজীবী, লবণচাষি ও কৃষকদের সহায়তা প্রদান ও বিনা সুদে ঋণ দেওয়ারও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক সিদ্দিকী। উপস্থিত ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা শফিউল আলম, জ্যেষ্ঠ সহসভাপতি মো. শরীফ, যুগ্ম সম্পাদক ইসমাইল খান প্রমুখ।
বিস্তারিত পড়ুন

কুতুবদিয়ার সন্তান “আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান” এর ফাইনালে

কুতুবদিয়ার সন্তান “আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান” এর ফাইনালে
rizby with buddy (3)
আতিকুল ইসলাম কাইফ,ঢাকা।
লোক সংগীতের সবচাইতে বড় রিয়েলিটি শো
“আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান”
10428021_1507886966204050_5058024384128217639_nচ্যানেল আই( Channel i) আডং বাংলার গান এর অডিশনে সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণকৃত  ৫৫,০০০ প্রতিযোগীর মধ্যে থেকে “আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান” বিজ্ঞ বিচারকগণ- আইয়ুব বাচ্চু, রেজোয়ানা চৌধুরী বন্যা,মমতাজ,বাপ্পা মজুমদার,বাবু-ফিডব্যাক এবং জলের গান এর রাহুল আনন্দ । বিভিন্ন ধাপ এ যারা জয়ী হয়ে প্রথমে নিজ নিজ বিভাগীয় তারপর জয়ী হয়ে ঢাকায় আসার আমন্ত্রণ কার্ড তারপর ঢাকায় অডিশনে বিভিন্ন ধাপে বিজ্ঞ বিচারকের মন জয় করে । সেমিফাইনাল রাউন্ড পর্যন্ত বিজ্ঞ বিচারকগণ সেরা ১৩ জন বাছাইকৃত করেছেন ।বাছাইকৃত প্রার্থীদের মধ্যে সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত দের মধ্যে, কক্সবাজার না পুরো চট্রগ্রাম এর প্রতিযোগী  চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এ BBA পড়ুয়া ছাত্র কুতুবদিয়া ,কক্সবাজার এর সন্তান “মাহমুদ রিজভী “ (Mahmud Rizvý )।  তিনি বর্তমান কুতুবদিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  “জয়ীতা” পদকজয়ী – সায়েদা মেহেরুন্নেছার সন্তান।

12096536_1507885109537569_1327722360450079718_nPICTURE112235034_1048411051877205_5367483468278821349_nrizby with buddy (1)rizby with buddy (2)rizby with buddy (4)rizby with buddy (5)rizby with buddy (6)rizby with buddy (8)
আমাদের kutubdiatimes পরিবারের পক্ষথেকে রইল রিজভির জন্য শুভ কামনা এবং আগামীর পথচলা  সুন্দর এবং সাফল্যমন্ডিত হোক এটাই কাম্য।

প্রতি সোমবার রাত ৭.৫০ এ চ্যানেল আইতে-
“চ্যানেল আই আডং ডেইরি বাংলার গান” প্রতিযোগিতা এর অডিশন গুলি দেখানো হয়, এবং এর পরের দিন বিকেল ৩.২০ মিনিটে পূনর্প্রচার করা হয়।
বিস্তারিত পড়ুন

কুতুবদিয়ার নতুন ইউএনও সালেহীন তানভীর গাজী

কুতুবদিয়ার নতুন ইউএনও সালেহীন তানভীর গাজী
স্টাফ রিপোর্টার, কুতুবদিয়া

কুতুবদিয়া উপজেলায় নতুন নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন সালেহীন তানভীর গাজী। গত ১১ অক্টোবর ৩৩ তম ইউএনও হিসেবে তিনি দ্বীপ উপজেলায় আসেন । ইতোপূর্বের ইউএনও মমিনুর রশীদ অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে গত ১০ আগষ্ট কুতুবদিয়া ত্যাগ করলে পার্শবতী পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মারুফুর রশীদ খান গত দু’মাসকাল কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
২৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সালেহীন তানভীর গাজী  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী ভাষা ও সাহিত্যে আনার্স, মাস্টার্স ও যুক্তরাজ্যের লিঙ্কন বিশ্ববিদ্যাল হতে মানব সম্পদ উন্নয়ন বিষয়ে দ্বিতীয়বার মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ইতিপূর্বে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
দেশের প্রখ্যাত সমাজ বিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন তাঁর পিতা ও চট্টগ্রাম সরকারী মহিলা মহাবিদ্যালয়ের সাবেক উপাধ্যক্ষ মরহুম প্রফেসর সাহিদা আখতার মা।
প্রথম কর্ম দিবসে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শাহাব উদ্দিন, কৃষি কর্মকর্তা মুহাম্মদ আলী জিন্নাহ, কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, পিআইও শুভ্রাত দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, আরডিও নরুল আলম নিয়াজী, সবাজসেবা কর্মকর্তা আনোয়ার হোছাইন, নির্বাচন কর্মকর্তা, পজীব কর্মকর্তা মেহেদী হাছান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সমীর কান্তি দাশ ও সাধারণ সম্পাদক ডা. রাজীব শীলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ সৌজন্য সাক্ষাতকালে টিমওয়ার্কের মাধ্যমে স্বচ্ছ ও নিষ্টার সাথে সরকারী দায়িত্ব পালন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন নবাগত ইউএনও। ইউএনও সালেহীন তানভীর গাজী সন্ধ্যায়  হযরত শাহ্ আবদুল মালেক আল-কুতুবী (রহ.) মাজার জেয়ারত করেন।
বিস্তারিত পড়ুন

বায়ু বিদুৎ প্লান্ট কুতুবদিয়া

বায়ু বিদুৎ প্লান্ট কুতুবদিয়া


দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়া। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দ্বীপের পশ্চিম উপকূল ঘেঁষে প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ সমূদ্র সৈকত। লবণ শিল্পের জন্য প্রসিদ্ধ এ কুতুবদিয়ায় জীব বৈচিত্র্যের পাশাপাশি রয়েছে ঐতিহাসিক বাতিঘর, প্রাচীন স্থাপত্য কালারমার মসজিদ, বিশাল মৎস্য ভান্ডার। এছাড়াও রয়েছে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ পাইলট প্রকল্প। দৃষ্টিনন্দন সারি সারি ঝাউ বাগান ঘেরা এই দ্বীপে সম্প্রতি গ্যাসক্ষেত্র আবিষ্কারের কথা জানিয়েছে পেট্রোবাংলা।
বিস্তারিত পড়ুন