Southern University Bangladesh লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Southern University Bangladesh লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সাদার্নে তিন দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সাদার্নে তিন দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন


সাদার্ন ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) আওতায় উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়। গত (১৯ জুলাই) মঙ্গলবার থেকে এ কর্মশালা শুরু হয়।

সাদার্ন ইউনিভার্সটির আইকিউএসি’র পরিচালক অধ্যাপক এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী সভাপতিত্বে আয়োজিত সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল মোস্তাফা । আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সরওয়ার জাহান, পরিচালক জিটিআই, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও কর্মশালার প্রশিক্ষক প্রফেসর ড. মোজাহার আলী, প্রো-ভিসি, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) ড. ইসরাত জাহান, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান ও সকল বিভাগের শিক্ষকবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল মোস্তাফা বলেন, শিক্ষকরাই জাতি গড়ার কারিগর, শিক্ষকদের নেতৃত্ব ও সুশিক্ষাদানের মাধ্যমে জাতি এগিয়ে যাবে। দক্ষতা ও গুণগত শিক্ষার অন্যতম মাধ্যম হলো বেশি বেশি প্রশিক্ষণ ও অধ্যায়ন। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত শিক্ষাদানের কৌশলসমূহ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে কার্যকর প্রয়োগ ঘটাতে হবে। আমরা যদি শিক্ষার্থীদের গুণগত শিক্ষা ও বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে না পারি তাহলে প্রতিযোগিতার বিশ্বে তারা কখনো এগিয়ে যেতে পারবেনা। তাই শিক্ষকদের উচিৎ শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হয়ে সততা ও ন্যায়কে ধারণ করে সুশিক্ষায় উন্নত জাতি গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া।

তিন দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষকদের মূলত লার্নিং আউটকাম, এসেসমেন্ট সিস্টেম, কারিকুলাম ডিজাইন ও সেল্ফ এসেসমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে বিভিন্ন বিভাগের ১২৫ জন শিক্ষক অংশ নেন। পরে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
বিস্তারিত পড়ুন

সাদার্ন ইউনিভার্সিটিতে জঙ্গি সচেতনতা বিষয়ক জরুরী সভা

সাদার্ন ইউনিভার্সিটিতে জঙ্গি সচেতনতা বিষয়ক জরুরী সভা
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
সাদার্ন ইউনিভাসিটিতে জঙ্গি সচেতনতা বিষয়ক জরুরি সভা আজ মঙ্গলবার ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলা ঘটনায় দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে এ সভার আয়োজন করা হয়। সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সরওয়ার জাহান, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ,প্রক্টর এবং পরীক্ষা নিয়ন্ত্রক।

সভার শুরুতে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে গুলশানসহ শোলাকিয়ায় নৃশংস হামলার তীব্র নিন্দা এবং জঙ্গিদের হামলায় বিদেশিসহ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।


সভায় শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের তালিকাকরণ, প্রত্যেক বিভাগে শিক্ষার্থীদের পর্যবেক্ষণে মনিটরিং কমিটি গঠন, এক সেমিস্টারের অধিক অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে ভর্তি বাতিল, অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের পরিবারকে অবহিতকরণ, অনুপস্থিত থাকার যথাযথ কারণ উল্লেখ করতে না পারলে ছাত্রত্ব বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধকরণ, পুরো ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শিক্ষার্থীসহ ইউনিভার্সিটিতে কর্মরত সকলের জন্য ক্যাম্পাস প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও খেলাধুলায় উদ্বুদ্ধকরণে অধিক গুরুত্বারোপ, শিক্ষকদের শ্রেণিমুখি পাঠদান ও শিক্ষার্থীতের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর গুরুত্বারোপ কোনো শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হলে তাৎক্ষণিক বিভাগের শিক্ষকদের অবহিতকরণ এবং প্রত্যেক বিভাগে কমিটি গঠন করে নিয়মিত সভার আয়োজনসহ নানাবিধ প্রস্তাব গৃহিত হয়।

গৃহিত প্রস্তাবসমূহ বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানিয়ে সভার পরিসমাপ্তি ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফার।
বিস্তারিত পড়ুন

আমাদের মুস্তাফিজের নাম ছোট করে, একি নামে ডাকেন ওয়ার্নার?

আমাদের মুস্তাফিজের নাম ছোট করে, একি নামে ডাকেন ওয়ার্নার?

Dhaka premier legue

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএলে) প্রথমবারের মতো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। হায়দরাবাদে গিয়ে তাবে সবচেয়ে বড় যে সমস্যার মুখোমুখি হতে হয় তা হলো ভাষাগত সমস্যা। বাংলা ভাষা ছাড় আর কোনো ভাষাই জানেন না মুস্তাফিজ। তার সঙ্গে যোগাযোগের জন্য সার্বক্ষনিক একজন দোভাষী নিয়োগ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু সবসময় কী আর দোভাষীকে দিয়ে কাজ চালানো যায়। তাইতো দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলছেন, মুস্তাফিজের জন্য বাংলাটাই শিখতে হবে!

বৃহস্পতিবার ওই ছবি নিয়েই টুইটারে একজনের মন্তব্যের জবাবে ওয়ার্নার বলেন, আমি ফিজের(মুস্তাফিজ) জন্য গুগল ট্রান্সলেশন ব্যবহার করছিলাম। চেষ্টা করছি কিভাবে বাংলা শিখতে হয়।বুধবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যাচ্ছে, টেবিলের দু পাশে বসে মোবাইলে ব্যস্ত মুস্তাফিজ ও ওয়ার্নার। টেবিলে একটি কাগজের হোডিংয়ে লেখা, ‘নো ফটোস’। ছবি তবু ঠিকই তোলা হয়েছে আর এই ছবিটিই ভাইরান হয়ে গেছে ক্রিকেট বিশ্বে।
এবারের বিপিএলে সানরাইজার্সের অন্যতম সেরা পারফরমার মুস্তাফিজ। বৃহস্পতিবারের আগে ৩ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট; দারুণ বোলিংয়ে ব্যাটসম্যানদের বিপাকে ফেলেছেন নিয়মিত।
বিস্তারিত পড়ুন

সাদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী ১৬তম উদ্যোক্তা মেলা

সাদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী ১৬তম উদ্যোক্তা মেলা
টেকসই উন্নয়নের জন্য সোশ্যাল এন্টারপ্রাইজ” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সাদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ১৬তম উদ্যোক্তা উন্নয়ন মেলা ও ব্যবসা পরিকল্পনা প্রতিযোগিতা’। জাতিসংঘের একাডেমি ইমপেক্টের অংশ ও অনুপ্রেরণায় ১২-১৩ এপ্রিল,২০১৬ এই উদ্যোক্তা মেলার আয়োজন করা হয় । এতে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা।
আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. আ,ন.ম আব্দুল মোক্তাদীর সাদার্ন সাবেক উপাচার্য প্রফেসর এজেএম নুরুদ্দীন চৌধুরী,ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ইসরাত জাহান, সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদা, প্রতিযোগিতার বিচারক প্রমোশন মিডিয়া এ্যান্ড কমিউনিশনের ইনচার্জ ও মমতার উপ-পরিচালক তওহীদ আহম প্রমুখ।
বক্তারা বলেন, এই ধরনের আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থীরা চাকরি নেয়ার মানসিতা থেকে বেরিয়ে এসে চাকরি দেয়ার মানসিকতা অর্জনে সক্ষম হবে। উপজেলা ভিত্তিক আইডিয়াটা কাজে লাগাতে পারলে তৃণমূল পর্যন্ত ব্যবসার প্রসার ঘটানো সম্ভব তাতে শহর থেকে কর্মস্থানের চাপ কমে যাবে।
মেলার প্রধান সমন্বয়কারী ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগি অধ্যাপক নাজমুল হুদা বলেন, মূলত ব্যবসার প্রসার ও তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ প্রতি সেমিস্টারে এ মেলার আয়োজন করে থাকে।
মেলার সমাপণী দিনে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন ইউনিভার্সিটির উদ্যোক্তা প্রফেসর সরওয়ার জাহান, সাদার্ন ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী, সাদার্ন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সালাম।
এবার মেলায় উপজেলা ভিত্তিক মোট ২৪টি স্টলে শিক্ষার্থীরা তাঁদের নিজেদের আইডিয়া থেকে তৈরিকৃত বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শন করেন। মেলার সমাপণী দিনে চার ক্যাটাগরিতে সেরা স্টলসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
বিস্তারিত পড়ুন

সাদার্ন ইউনিভার্সিটি পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল

সাদার্ন ইউনিভার্সিটি পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল




চট্টগ্রাম ব্যুরো :: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শন করেছেন। এসময় ইউজিসির প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা।
আজ রোববার সকালে ইউজিসির সদস্য প্রফেসরর ড. এম শাহ নওয়াজ আলির নেতৃত্বে উপ-পরিচালক জেসমিন পারভনীসহ প্রতিনিধি দলটি সাদার্ন ইউনিভার্সিটি পরিদর্শন করেন।
পরে কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম,অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন ইউজিসির প্রতিনিধি দলের সদস্যরা।
এসময় সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা প্রফেসর সরওয়ার জাহান, রেজিস্ট্রার ড. মনতাজুল ইসলাম চৌধুরী ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ইসরাত জাহান উপস্থিত ছিলেন।
বিস্তারিত পড়ুন