World News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
World News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ডেনমার্কে নির্মাণ হলো প্রথম মসজিদ

ডেনমার্কে নির্মাণ হলো প্রথম মসজিদ

ডেনমার্কে নির্মাণ হলো প্রথম মসজিদ



















ডেনমার্কে এই প্রথমবারের মতো নির্মাণ করা হলো মসজিদ। কাতারের দেওয়া অনুদানে কোপেনহেগেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর গ্রিটিতে নির্মাণ করা হয়েছে মসজিদটি। বৃহস্পতিবার মসজিদটি উদ্বোধন করার কথা রয়েছে।

গতকাল এএফপির খবরে জানানো হয়, কাতারের দেওয়া ২১০ কোটি ৮২ লাখ ৭২ হাজার টাকা (দুই কোটি ৭২ লাখ ডলার) অনুদানে দেশটিতে প্রথমবারের মতো মসজিদটি নির্মাণ করা হয়। এতে স্থানীয় মুসলিম নাগরিকেরা বেশ উচ্ছ্বসিত।

ডেনমার্কে সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় সংখ্যালঘু হলো মুসলিমরা। এখানে প্রায় দুই লাখ মুসলিম নাগরিক বাস করেন। কোপেনহেগেনের মুসলিম কমিউনিটি বেশ আগে থেকেই ৭২ হাজার ১১৮ বর্গফুটের একটি কমপ্লেক্স দাবি করে আসছিল। সেখানে একটি মসজিদ, একটি সাংস্কৃতিক কেন্দ্র, একটি টেলিভিশন স্টুডিও ও একটি ব্যায়ামাগার রয়েছে।

ড্যানিশ পিপলস পার্টির (ডিপিপি) একজন নেতা ক্রিস্টিয়ান থালসেন ডাল বলেন, কাতারের সরকার রক্ষণশীল। তাই তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই মসজিদটির ওপর হস্তক্ষেপ করার চেষ্টা করবে। এ কারণে ড্যানিশ সোসাইটির সঙ্গে মুসলমানদের সম্প্রীতি ব্যাহত হবে।

ড্যানিশ ইসলামিক কাউন্সিলের মুখপাত্র ও মসজিদটির তত্ত্বাবধায়ক মোহাম্মদ আল মায়মউনি বলেন, ‘আমরা কাতারের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই। মসজিদটি ব্যবহারে ড্যানিশ ইসলামিক কাউন্সিলের পুরোপুরি অধিকার থাকবে। 
বিস্তারিত পড়ুন

অনলাইনে যেভাবে লাইভ দেখবেন বিশ্বকাপ ফুটবল

অনলাইনে যেভাবে লাইভ দেখবেন বিশ্বকাপ ফুটবল

অনলাইনে যেভাবে লাইভ দেখবেন বিশ্বকাপ ফুটবল

আজ রাত ২টা থেকে শুরু হচ্ছে ফিফা ২০১৪ বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আয়োজক ব্রাজিল। আপনার যদি উচ্চগতির ইন্টারনেট সংযোগ থাকে তাহলে নিজের কম্পিউটার বা অনুরূপ ডিভাইস থেকেই উপভোগ করতে পারবেন বিশ্বকাপ ফুটবল। এ ধরনের কয়েকটি উপায় নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে সিনেট।
অনলাইনে ইএসপিএন-এর বিভিন্ন চ্যানেলে বিশ্বকাপ ফুটবলের লাইভ খেলা দেখা যাবে। এসব সেবা দেবে ইএসপিএন, ইএসপিএন২, ইএসপিএন৩, ইএসপিএনইউ, ইএসপিএননিউজ ও ইএসপিএন ডিপোর্টেস। এ জন্য একটি অ্যাপ ডাউনলোড করে নিলে ভালো হবে। নিচের লিংকে ক্লিক করে অপারেটিং সিস্টেম অনুযায়ী অ্যাপ ডাউনলোড করতে পারবেন-
AndroidiOSWindows 8Xbox OneAmazon Fire TV.
আর অ্যাপগুলো ভালোভাবে চালাতে আপনার নির্ভরযোগ্য ইন্টারনেট কানেকশন লাগবে। এ চ্যানেলগুলোতে অনেক সময় বিভিন্ন দেশের আইপি ব্লক করা থাকে। আপনি যে দেশ থেকে দেখছেন, সে দেশের আইপি ব্লক করা থাকলে অন্য উপায় বের করতে হবে।
গুগল সার্চ
গুগলে সার্চ করে আপনি বহু ওয়েবসাইট পাবেন, যারা অনলাইনে বিশ্বকাপ খেলা স্ট্রিম করবে। তবে তাদের মাঝে ভিডিও কোয়ালিটি ভালো কোনো সাইট খুঁজে পাওয়া মুশকিল। কিছুটা ছোট স্ক্রিনে হলেও সেসব ওয়েবসাইট থেকে বিশ্বকাপ দেখা সম্ভব। তবে সেসব ওয়েবসাইটের নির্ভরযোগ্যতার একটি বিষয় আছে। এ ধরনের ওয়েবসাইট যদি কোনো অ্যাপ ডাউনলোড করতে বলে তবে তা করার আগে সাবধান। ভাইরাস ও ক্ষতিকর প্রোগ্রাম চলে আসতে পারে বিধায় ডাউনলোডের দিকে না যাওয়াই ভালো।
 
বিস্তারিত পড়ুন

ইউরোপে নবজাতক শিশুদের শরীরে মাইক্রোচিপ দেয়া শুরু হবে!

ইউরোপে নবজাতক শিশুদের শরীরে মাইক্রোচিপ দেয়া শুরু হবে!
ইউরোপে নবজাতক শিশুদের শরীরে মাইক্রোচিপ দেয়া শুরু হবে!
অনলাইন ডেস্ক রিপোর্ট

আগামী মাস থেকে ইউরোপের অঞ্চলগুলোতে জন্মের পর পরই প্রতিটি নবজাতক শিশুকে বাধ্যতামূলক শরীরের চামড়ায় আরএফআইডি(RFID) চিপ দেয়া শুরু হবে ।

ইউরোপীয় ইউনিয়নের জন-স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে এ ব্যাপারে এক সতর্ক নির্দেশ দেয়া হয়েছে ।এই চিপ ইন ইনকোয়ারিগুলো নবজাতকদের সম্পর্কে সবরকম তথ্য দিয়ে রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার্থে সাহায্য করবে।
আরএফআইডি চিপের সাথে চমৎকার একটি জিপিএস(GPS) সেন্সর থাকবে যা রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে সরবরাহকৃত প্রতি দুই বছরের জন্য একটি ক্ষুদ্র পরিবর্তন যোগ্য ব্যাটারির সাহায্যে সচল থাকবে । দুই বছর পর পর ব্যাটারিটি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে পরিবর্তন করে দেবে ।
আরএফআইডি চিপটি চারপাশে পাঁচ মিটার সীমানা পর্যন্ত অপরাধীর অপরাধের সুক্ষ বিবরণ দিতে সক্ষম ।
এটি সরাসরি একটি স্যাটেলাইটের সাথে সংযুক্ত করা থাকবে, যা এই নেটওয়ার্ককে নিয়ন্ত্রণ করতে নির্দেশনা দেবে ।
আগামী জুন মাসে চালু হওয়ার পর থেকে ২০১৬ এর ডিসেম্বর পর্যন্ত সকল নবজাতের জন্য আরএফআইডি চিপ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে ।
বিস্তারিত পড়ুন

মোদির হাতে রক্ত, দাঙ্গার হোতা, বললেন মমতা

মোদির হাতে রক্ত, দাঙ্গার হোতা, বললেন মমতা




নরেন্দ্র মোদি ও  মমতা ব্যানার্জি
নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জি
Decrease fontEnlarge font
এবার নরেন্দ্র মোদিকে এক হাত নিলেন মমতা ব্যানার্জি। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি’র হয়ে প্রধানমন্ত্রীর পদে লড়াই করতে গিয়ে মোদি নিজে যেমন একের পর এক আক্রমণ চালাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ওপর তেমনি প্রতিদ্বন্দ্বীরাও তাকে ছেড়ে কথা বলছেন না। সবশেষ আঘাত এলো তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে। 

নরেন্দ্র মোদিকে ‘দাঙ্গার হোতা’ বলে আখ্যা দিয়েছেন তিনি। এর ঠিক একদিন আগে মমতার দল থেকে মোদিকে ‘গুজরাটের কসাই’ বলে আখ্যা দেওয়া হয়। মমতা বলেছেন, উন্নয়নের নাম করে যেসব বক্তব্য মোদি দিচ্ছেন তাতে দেশকে তিনি দাঙ্গার দিকেই ঠেলে দিচ্ছেন। 

মমতা বলেন, মোদির মতো মানুষ ক্ষমতায় এলে দেশ অন্ধকারে ডুবে যাবে। 

এর আগে মোদি অবশ্য মমতার সরকারের কড়া সমালোচনা করেন। পশ্চিমবঙ্গেই একটি জনসভায় মোদি জানান, মমতার নিজের আঁকা একটি চিত্রকর্ম  বিতর্কিত ব্যবসায়ী সুদীপ্ত সেন ১ কোটি ৮৬ লাখ রুপিতে কিনে নিয়েছেন। এই সুদীপ্তর সুদি ব্যবসায় লাখ লাখ ছোট ছোট বিনিয়োগকারী পথে বসেছেন। 

এদিকে, নির্বাচন কমিশন মোদির বক্তৃতার একটি কপি চেয়ে পাঠিয়েছে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস মোদিকে তার এমন বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছে। মমতা এমন চিত্রকর্ম বেচাকেনার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। 

তৃণমূল কংগ্রের নেতারা বলছেন, মোদির হাত রক্তে রাঙানো। ২০০২ সালে গুজরাটে দাঙ্গার পেছনে মোদির ভূমিকাই ছিলো প্রধান। অবশ্য দেশটির সুপ্রিম কোর্ট তার তদন্তে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেই জানিয়েছে।

তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়ান এক বক্তৃতায় বলেন, মোদি তার হাত তুললেই আমরা দেখি তা দিয়ে রক্ত ঝরছে। নিষ্পাপ শিশুদের রক্ত। 

এবারের নির্বাচনে বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে তৃণমূল কংগ্রেস, শুরুর দিকে এমন একটি গুঞ্জন থাকলেও কয়েক সপ্তাহ আগেই মমতা ব্যানার্জি এই সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বলেছেন, মোদির নেতৃত্বাধীন বিজেপির সঙ্গে কোনই আঁতাত নয়। 

এদিকে বিজেপি’র অরুণ জেটলি এক জনসভায় বলেন, মমতা ব্যানার্জি ও তার দলের সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। কারণ সমালোচনার মানে এই নয় যে আমরা তাদের ব্যক্তিগত শত্রু। 
বিস্তারিত পড়ুন

বাংলাদেশিদের ভারতছাড়া করার হুমকি মোদির

বাংলাদেশিদের ভারতছাড়া করার হুমকি মোদির
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের বিরোধীদল বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের একটি নির্বাচনী জনসভায় ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় এলে ‘বাংলাদেশী’ অনুপ্রবেশকারীদের বাক্স-প্যাঁটরা গুছিয়ে সীমান্ত পার করিয়ে দেয়া হবে।
রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ীর সমর্থনে নির্বাচনী জনসভায় মোদি এ ঘোষণা দেন।
বাংলাদেশীদের আশ্রয় দেয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করে গুজরাট দাঙ্গায় মুসলিম নিধনে অভিযুক্ত এই হিন্দুত্ববাদী নেতা বলেন, “বিহারি, মারোয়াড়ি বা ওডিশার মানুষদের মমতা পর মনে করেন। কিন্তু বাংলাদেশীদের দেখলেই তার মুখ ঝকঝক করে ওঠে। তবে ক্ষমতায় এলে ‘বাংলাদেশী’ অনুপ্রবেশকারীদের ভারত থেকে ফেরত পাঠানো হবে।”
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের আসানসোলে এক নির্বাচনী জনসভায় মমতা ব্যানার্জি হিন্দিভাষীদের পশ্চিমবঙ্গের অতিথি হিসেবে আখ্যা দিয়েছিলেন। রোববার নেরেন্দ্র মোদি মমতার ওই কথার জবাবে ‘বাংলাদেশী’ বিতারণের ঘোষণা দিলেন।
ওই জনসভায় মমতার ব্যানার্জিকে আক্রমণ করে বক্তৃতা শুরুতেই মোদি বলেন, “বাংলার মাটি সরস্বতীর পীঠ। বহু জ্ঞানী-গুণী বিদ্বান এক সময় এই মাটিতে জন্মেছিলেন। সরস্বতীর অন্য নাম সারদা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে সেই সারদা এখানে চিটফান্ড হয়ে আত্মপ্রকাশ করেছে।’”
মোদি বলেন, “প্রথমে ওর (মমতা) ছবি বিক্রি হতো চার লাখ টাকায়, পরে তা বেড়ে আট ও ১৫ লাখে পৌঁছায়৷ শেষ পর্যন্ত তিনি এতো ভালো ছবি আঁকতে শুরু করলেন যে, এক কোটি ৮০ লাখ টাকায় মমতার আঁকা ছবি বিক্রি হতে লাগল। এমন শিল্পী মানুষ মুখ্যমন্ত্রী, ভালোই তো। কিন্তু, কে কিনল সেই ছবি? কার ঘরে সাজানো হলো? সে কথা জানার পুরো অধিকার আছে দেশের মানুষের।”
মমতাকে আক্রমণ করে দেয়া এই বক্তৃতার জবাবে রোববার রাতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন বলেছেন, “গুজরাটের দাঙ্গারাজ (একই সঙ্গে দাঙ্গার রাজা ও দাঙ্গার রাজত্ব অর্থে) আকাশ থেকে নেমে এসে বাংলার উন্নয়নের মডেলের কোনো উত্তর খুঁজে পাননি। তাই ব্যক্তিগত আক্রমণে মেতেছেন। দাঙ্গারাজ বলেছেন, দিদি ছবি বেচে এক কোটি ৮০ লাখ টাকা পকেটস্থ করেছেন! তিনি এ কথা প্রমাণ করুন, নয়তো মানহানির মামলার মুখে তাকে পড়তে হবে!”
বিস্তারিত পড়ুন